এক্সপ্লোর

Ind vs SA ODI: রোহিতের অনুপস্থিতিতে ওয়ান ডে-তে কে ওপেন করবেন, জানালেন রাহুল

KL Rahul News: রোহিত শর্মার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। আর নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েই নিজের ব্যাটিং পোজিশন পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাহুল।

পার্ল: চোটের জন্য রোহিত শর্মা (Rohit Sharma) নেই। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতকে (Ind vs SA) নেতৃত্ব (KL Rahul) দিচ্ছেন কে এল রাহুল। আর নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েই নিজের ব্যাটিং পোজিশন পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাহুল। জানালেন, রোহিতের অনুপস্থিতিতে তিনি ওপরের দিকে ব্যাট করবেন। সব কিছু ঠিকঠাক চললে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে ইনিংস ওপেন করার কথা রাহুলের।

ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগে পার্ল থেকে জুম কলে সাংবাদিকদের রাহুল বলেন, 'গত ১৪-১৫ মাসে কখনও ৪ তো কখনও ৫ নম্বরে ব্যাটিং করেছি। তখন দলের তাই প্রয়োজন ছিল। এখন রোহিতের অনুপস্থিতিতে আমি ওপরের দিকে ব্যাট করব।'

প্রসঙ্গত, ভারতের হয়ে রোহিত ইনিংস ওপেন করেন আর মনে করা হচ্ছে তাঁর ভূমিকাতেই ব্যাট হাতে উত্তীর্ণ হতে চান রাহুল। ২০২০ সালের জানুয়ারি থেকে চার নম্বর বা তারও নীচে ব্যাট করে ১০ ওয়ান ডে ম্য়াচে ৫৫৪ রান করেছেন রাহুল। তাঁর ব্যাটিং গড় ৬৯.২৫। স্ট্রাইক রেট ১০৯.৯২। তবে ব্য়াটিং অর্ডার পাল্টানোর ইঙ্গিত দিয়ে রাহুল বলেছেন, 'আমরা এমন দল হয়ে উঠতে চাই না যাদের নিয়ে লোকজন আগাম সব ভেবে নিতে পারবে। কোনও কোনও ম্যাচে মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে আমাকে ব্যাট করতে হবে কারণ দলের তখন সেটাই প্রয়োজন থাকতে পারে। আমার মাঝে মধ্যে ওপেনও করতে হবে যাতে আমার কোনও সমস্যা নেই আর দলেরও সকলে সেটা বোঝে। দলগত খেলায় দলের কৌশল ও পরিকল্পনা অনুযায়ী সকলকেই নমনীয় হতে হয়। সকলকেই সব কিছুর জন্য তৈরি থাকতে হবে।'

ওয়ান ডে-তে ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে?

চোটের জন্য এই সিরিজে খেলছেন না ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন কে এল রাহুল (KL Rahul)। দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ সামলানোর পাশাপাশি রেকর্ডবুকের বিরুদ্ধেও লড়তে হবে রাহুলকে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত বরাবরই খারাপ ফল করেছে। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩৪টি ওয়ান ডে খেলেছে ভারত। তার মধ্যে ২২টি ম্যাচেই হারের লজ্জা সঙ্গী হয়েছে টিম ইন্ডিয়ার। জয় মাত্র ১০ ম্যাচে। ২টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget