এক্সপ্লোর

Dravid on Deepak Chahar: কেপটাউনে ব্য়াট হাতে দুর্দান্ত ইনিংস, সুখবর পেলেন দীপক চাহার

Dravid on Deepak Chahar: আর প্রথম সুযোগেই বাজিমাত করেছেন দীপক চাহার (deepak chahar)। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অর্ধশতরান। ম্যাচ হারলেও এই তরুণের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

কেপটাউন: দলকে জেতাতে পারেননি। কিন্তু লোয়ার অর্ডারে তাঁর ৩৪ বলে ৫৪ রানের ইনিংস একটা সময় আশার আলো দেখিয়েছিল ভারতীয় দলকে। সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছিলেন। আর প্রথম সুযোগেই বাজিমাত করেছেন দীপক চাহার (deepak chahar)। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অর্ধশতরান। ম্যাচ হারলেও এই তরুণের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের কোচ থেকে অধিনায়ক। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার কোচ হয়ে গিয়ে অভিজ্ঞতা খুব একটা সুখকর হল না রাহুল দ্রাবিড়ের। তবে চাহারের ব্যাটিংয়ে মুগ্ধ দ্রাবিড় বলে দিলেন যে ভবিষ্যতে আরও বেশি করে চেন্নাইয় সুপার কিংসে খেলা এই অলরাউন্ডারকে সুযোগ দেওয়া হবে দলে। কেপটাউন ওয়ান ডে হারের পর দ্রাবিড় বলেন, ''সুযোগের একদম সদ্বব্যবহার করেছেন দীপক চাহার। শ্রীলঙ্কার পর এখানেও তার প্রমাণ পেলাম আমরা। ও বল হাতে কী করতে পারে, তা আমরা সবাই জানি। কিন্তু ব্যাট হাতেও যে ক্ষমতা ওর আছে, তার প্রশংসা করতেই হয়। আমি ওকে ইন্ডিয়া এ-র হয়ে খেলতে দেখেছি। সিনিয়র দলেও দেখলাম। দারুণ ব্যাট করে ছেলেটা।''

তিনি আরও বলেন, ''দলে দীপক চাহার, শার্দুল ঠাকুরের মতো প্লেয়ার থাকা খুব দরকার। যাদের আমরা শেষ কয়েকটা ম্যাচে দেখলাম বলের সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও সাবলীল। লোয়ার অর্ডারে যারা ব্যাট হাতেও এভাবে রান করতে পারে, তারা আমাদের জন্য দারুণ বিকল্প। আমরা চাই দীপক ও শার্দুলকে আগামী ২ বছরে আরও বেশি বেশি করে সুযোগ দিতে। কারণ ওদের ব্যাট হাতে রান করাটা ম্যাচের রং বদলে দিতে পারে।''

উল্লেখ্য, বল হাতে ৮ ওভারে ৫৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন দীপক। এরপর ব্যাট হাতে দরকারের সময় ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি রবিবার। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ২টি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু অল্পের জন্য় দলকে জেতাতে পারেননি। ৪ রানে ম্যাচ হেরে যায় ভারত। সিরিজও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয় তাদের।

 

সেরা শিরোনাম

Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget