এক্সপ্লোর

IND vs SA: ''শট নির্বাচন ভুল ছিল, হার থেকে শিক্ষা নেবে দল'', সিরিজ হেরে বার্তা ক্যাপ্টেন রাহুলের

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচেও গতকাল ৪ রানের অল্প মার্জিনে হারতে হয়েছে। ম্যাচের পর স্বভাবতই হতাশা ঝড়ে পড়ল কে এল রাহুলের গলায়।

কেপটাউন: প্রোটিয়া সফরে গিয়ে চার ম্যাচে নেতৃত্ব দিয়ে একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পারলেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচেও গতকাল ৪ রানের অল্প মার্জিনে হারতে হয়েছে। ম্যাচের পর স্বভাবতই হতাশা ঝড়ে পড়ল কে এল রাহুলের গলায়। তিনি বলছেন যে শট সিলকশনে ভুল ছিল ব্যাটারদের। এমনকী এই ভুল থেকে গোটা শিবির শিক্ষা নেবে। ম্যাচের পর কে এল বলেন, ''দীপকের ইনিংস আমাদের দারুণ একটা সুযোগ করে দিয়েছিল ম্যাচে জয়ের। বেশ উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হল। কিন্তু হতাশ আমি, যে আমরা ম্যাচটা হেরে গেলাম। আমরা ভুল করেছি। তা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে। ম্য়াচে অনেক সময় আমাদের শট নির্বাচন খারাপ হয়েছে।''

রবিবারের ম্যাচে বিরাট কোহলি ও শিখর ধবনের অর্ধশতরানের পর মিডল অর্ডারে ভাঙন ধরে। এরপর দীপক চাহার এসে দুর্দান্ত ৩৪ বলে ৫৪ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচে প্রাণ এনে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৪ রানে হারতে হয় ভারতকে। রাহুল বলেন, ''বল হাতেও আমরা সঠিক জায়গা ফেলতে পারিনি। ক্রিজে অনেক সময় অনেক ছোট ছোট মুহূর্ত তৈরি করতে পারলেও চাপ সৃষ্টি করতে পারিনি আমরা কখনওই। তবে ছেলেদের চেষ্টার কোনও খামতি ছিল না। ওরা দুর্দান্ত এক একজন। আমাদের দলে এবার নতুন অনেক মুখও এসেছে। এরকমটা হয়েই থাকে।''

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ২৮৭ রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই অধিনায়ক কে এল রাহুলের উইকেট হারায়। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন ঋষভ পন্থ। তিনি কোনও রান না করেই ফেরেন। তারপর ভারতকে টানেন শিখর ধবন ও বিরাট কোহলি। দুজনই হাফসেঞ্চুরি করেন। শেষ দিকে চালিয়ে খেলে ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন দীপক চাহার। কিন্তু তিনি আউট হতেই ভারতের লড়াই থমকে যায়। শেষ ওভারে জয়ের জন্য ভারতের বাকি ছিল ৬ রান। হাতে ছিল এক উইকেট। পারেননি যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণরা। ভারত অল আউট হয়ে যায় ২৮৩ রানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget