এক্সপ্লোর

IND vs SA, Match Highlights: হর্ষল-চাহালের বোলিং দাপটে ৪৮ রানে আফ্রিকা-বধ টিম ইন্ডিয়ার

IND vs SL, 3rd T20, ACA-VDCA Stadium: ভারতের ১৭৯/৫ তাড়া করতে নেমে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে ম্যাচ জিতল ভারত।

বিশাখাপত্তনম: মরণ-বাঁচন ম্যাচে যেন জেগে উঠলেন ভারতীয় ক্রিকেটারেরা (Team India)। ব্যাটে ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়দের পর বল হাতে দাপট দেখালেন হর্ষল পটেল, যুজবেন্দ্র চাহাল। হর্ষল নিলেন ৪ উইকেট। মাত্র ২৫ রানের বিনিময়ে। ২০ রানে ৩ উইকেট চাহালের। ভারতের ১৭৯/৫ তাড়া করতে নেমে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-২ করলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মরণ-বাঁচন ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতের দুই ওপেনার। ঈশান কিষাণ (Ishan Kishan) ও রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaykwad), দুজনই হাফসেঞ্চুরি করলেন। তাঁদের ঝোড়ো ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৭৯/৫।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছে ভারত। সিরিজে ০-২ পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে মঙ্গলবারের ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন ছিল। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে ঋষভ পন্থদের, এমনই পরিস্থিতি তৈরি হয়েছে মেন ইন ব্লু-র সামনে। আর সেই ম্যাচেও টসভাগ্য সঙ্গ দেয়নি ভারতের।

টস জিতে ভারতকে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। চলতি সিরিজে যিনি কৌশলই নিয়ে ফেলেছেন যে, টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিং করিয়ে নাও। তারপর রান তাড়া করে অঙ্ক কষে ম্যাচ বার করে নাও। প্রথম দুই ম্যাচেই যে কৌশল কাজে দিয়েছিল। মঙ্গলবারও সেই স্ট্র্যাটেজিই নেন তিনি।

তবে শুরুটা ভাল করেন ভারতের দুই ওপেনার। ঈশান ও রুতুরাজ, দুজনই আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে ১০ ওভারে ৯৭ রান তুলে ফেলে ভারত। ৩৫ বলে ৫৭ রান করে ফেরেন রুতুরাজ। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও দুটি ছক্কা। বড় রান পাননি শ্রেয়স আইয়ার। ১১ বলে ১৪ রান করে ফেরেন। ৩৫ বলে ৫৪ করেন ঈশান। ৫টি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই অল আউট হয়ে যান বাভুমারা।

আরও পড়ুন: কিংবদন্তি পুসকাসকে ছুঁলেন সুনীল, হংকংকে ৪-০ ওড়াল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget