এক্সপ্লোর

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই দীপক চাহার, সূর্যকুমার যাদব

IND vs SL: ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন ২ জনই। বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন দীপক। হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছিল সূর্যকুমার যাদবের।

লখনউ: শ্রীলঙ্কার (srilanka) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গেলেন দীপক চাহার (deepak chahar) ও সূর্যকুমার যাদব (suryakumar yadav)। ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি (t20) সিরিজের শেষ ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন ২ জনই। বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন দীপক। আর ফিল্ডিংয়ের সময় হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছিল সূর্যকুমার যাদবের। ২ জনই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু লঙ্কা সিরিজের আগে চোট পেয়ে ছিটকে গেলেন ভারতীয় স্কোয়াড থেকে। তাঁদের ২ জনকেই বেঙ্গালুরুতে এনসিএ অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যেতে বলা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের (ODI) ও টি-২০ সিরিজ (T-20 Series) অতীত। এবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি-২০ ও টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। কাল থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। কাল টি-২০ সিরিজের প্রথম ম্যাচ লখনউয়ের (Lucknow) ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium)।

কাল টস হবে সন্ধে সাড়ে ৬টায়। খেলা শুরু সন্ধে সাতটা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইমে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানা যাবে এবিপি লাইভে।

কাল প্রথম টি-২০ ম্যাচের পর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ধর্মশালার (Dharamsala) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Himachal Pradesh Cricket Association Stadium)। এই দু’টি ম্যাচ হবে শনিবার ও রবিবার। দু’টি ম্যাচই শুরু হবে সন্ধে সাতটা থেকে।

টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজ শুরু হবে ৪ মার্চ থেকে। দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ১২ মার্চ থেকে। প্রথম টেস্ট ম্যাচ মোহালিতে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ বেঙ্গালুরুতে। উল্লেখ্য, এর আগে ভারত-শ্রীলঙ্কার সিরিজ হয়েছিল গত বছরের জুলাইয়ে। সীমিত ওভারের সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতীয় দল। একদিনের সিরিজ ২-১ ফলে জিতেছিল ভারতীয় দল। তবে টি-২০ সিরিজ ২-১ ফলে জিতেছিল শ্রীলঙ্কা। এবার দেশের মাটিতে টি-২০ ও টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হারানোই রোহিত শর্মাদের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget