এক্সপ্লোর

IND vs WI: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, ঢুকলেন ২ অভিজ্ঞ তারকা

IND vs WI, T20 Series: শাই হোপ ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে খেলছেন। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে গত বছর ফেব্রুয়ারির পর আর তাঁকে দেখা যায়নি।

বার্বাডোজ: ভারতের (India vs West Indies) বিরুদ্ধে আজ শেষ ওয়ান ডে ম্যাচে (ODI Series) খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) শিবির। এরপরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (T20 Sereis) খেলতে নামবে ২ দল। রোহিতদের (Rohit Sharma) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল ক্যারিবিয়ানরা। দলে ফিরলেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার শাই হোপ (Shai Hope) ও তারকা পেস বোলার ওসানে থমাস। ওয়ান ডে সিরিজের পরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ২ দল। 

শাই হোপ ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে খেলছেন। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে গত বছর ফেব্রুয়ারির পর আর তাঁকে দেখা যায়নি। অন্যদিকে থমাস ২০২১ ডিসেম্বরের পর ফের টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকে পড়ছেন। ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। 

টি-টােয়ন্টি সিরিজে রভমন পাওয়েল ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন। দলে রয়েছেন সহ অধিনায়ক কেইল মায়ার্স। এছাড়াও আছেন নিকােলাস পুরান, শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারের মত বড় নাম। 

উল্লেখ্য়, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলির অনুপস্থিতিতে ব্যর্থ হন ভারতীয় ব্যাটাররা। জয় পেয়ে সিরিজে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ়। আজ সেই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আজকের ম্যাচে সিরিজের ফয়সলা হবে। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। 

 এর আগের বার ত্রিনিদাদে টেস্ট ম্যাচের সময় কিংবদন্তি ব্রায়ান লারা মাঠে উপস্থিত ছিলেন। দেখা করেছিলেন ভারতীয় দলের (Team India) সঙ্গে। এবারে ওয়ান ডে ম্যাচের আগে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন।

ব্র্যাভো ত্রিনিদাদেরই বাসিন্দা। ভারতীয় দলের (Indian Cricket Team) টিম হোটেলে দলের তারকাদের সঙ্গে দেখা করতে হাজির হন ব্র্যাভো। তাঁর সঙ্গে তাঁর ছেলেও ছিল। টিম ইন্ডিয়া তারকাদের সঙ্গে দেখা করে তাঁদের স্বাগত জানাতে দেখা যায় ব্র্যাভোকে। রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে আইপিএলের চেন্নাই সুপার কিংস দলের অংশ ব্র্যাভোও। তাঁদের সামনে দেখেই জড়িয়ে ধরেন তিনি। পরবর্তীতে ব্র্যাভো ও রুতুরাজকে খোশমেজাজে সোফায় বসে গল্পও করতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, 'ত্রিনিদাদে এলে.....' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget