এক্সপ্লোর

মহম্মদ সিরাজের কেরিয়ারের সেরা বোলিং, দক্ষিণ আফ্রিকা এ দলকে ইনিংস ও ৩০ রানে হারাল ভারত এ

নয়াদিল্লি: কেরিয়ারের সেরা বোলিং মহম্মদ সিরাজের। তাঁর বিধ্বংসী বোলিংয়ে ভর করে চারদিনের টেস্টে দক্ষিণ আফ্রিকা এ দলকে ইনিংস ও ৩০ রানে হারিয়ে দিল ভারত এ দল। দুই টেস্টের এই সিরিজে ভারত এ ১-০ এগিয়ে গেল। ম্যাচের প্রথম ইনিংসে ৫৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সিরাজ। এরপর দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকা এ দলের অর্ধেক ব্যাটসম্যানকে একাই প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তিনি। দুই ইনিংসে সব মিলিয়ে ১২৯ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন হায়দরাবাদের এই পেসার। প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ারে এটাই তাঁর সবচেয়ে সেরা বোলিং। দক্ষিণ আফ্রিকা এ প্রথম ইনিংসে ২৪৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে ভারত এ ময়াঙ্ক অগ্রবালের ২২০ এবং পৃথ্বী শ-র ১৩৬ রানের ইনিংসে ভর করে আট উইকেটে ৫৪৮ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ম্যাচের চতুর্থ তথা শেষ দিন দক্ষিণ আফ্রিকা এ দলের ব্যাটসম্যানরা ড্র করার মরিয়া চেষ্টা করেন। কিন্তু একেবারে শেষের দিকে ৩০৮ রানে তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। এদিন চার উইকেটে ৯৯ রান নিয়ে খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা এ দল। দুই অপরাজিত ব্যাটসম্যান জুবের হামজা (৬৩), রুডি সেকেন্ড (৯৪) এবং পরে ওয়ার্ন বর্গ (৫০) হার বাঁচাতে লড়াই করেন। হামজা দিনের নবম ওভারে ফিরে যান। এর পর ৫০ ওভার আর কোনও উইকেট পড়েনি তাদের। ওই সময় ম্যাচ ড্র হবে বলে মনে হচ্ছিল। ইনিংসের ৯৯ তম ওভারে বর্গের একাগ্রতা ভেঙে তাঁকে আউট আউট করেন রজণীশ গুরবানি (৪৫ রানে ২ উইকেট)। সেকেন্ডের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১১৯ রান যোগ করে ফিরে যান বর্গ। এরপর লোয়ার অর্ডারের দুই ব্যাটসম্যান ক্রিজ আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করেন। যজুবেন্দ্র চাহল সেকেন্ডকে শতরান পৌঁছনোর আগেই আউট করেন। খেলার একেবারে শেষ মূহুর্তে অলিভারকে আউট করে দক্ষিণ আফ্রিকা এ দলের ইনিংসে ইতি টেনে দেন সিরাজ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CSK: স্যামসনকে বরণ করে নিলেন ধোনি, চেন্নাই সুপার কিংসে অভিনব সেলিব্রেশনে পারফর্ম করলেন এআর রহমান
স্যামসনকে বরণ করে নিলেন ধোনি, চেন্নাই সুপার কিংসে অভিনব সেলিব্রেশনে পারফর্ম করলেন এআর রহমান
Shibam Dube: হিন্দু হয়েও কেন ঈদ পালন করলেন শিবম দুবে? কারণ জেনে অবাক ভক্তরা, জিতে নিলেন মন
হিন্দু হয়েও কেন ঈদ পালন করলেন শিবম দুবে? কারণ জেনে অবাক ভক্তরা, জিতে নিলেন মন
Mumbai Indians: বারুদে ঠাসা ব্যাটিং, ভয়ঙ্কর বুমরা, চিন্তা স্পিন, এক ঝলকে মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি-দুর্বলতা
বারুদে ঠাসা ব্যাটিং, ভয়ঙ্কর বুমরা, চিন্তা স্পিন, এক ঝলকে মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি-দুর্বলতা
Sunil Narine: যুদ্ধের জেরে আটকে পড়েছেন, কেকেআর কি প্রথম ম্যাচে পাবে নারাইনকে? এল বড় আপডেট
যুদ্ধের জেরে আটকে পড়েছেন, কেকেআর কি প্রথম ম্যাচে পাবে নারাইনকে? এল বড় আপডেট

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock To Watch : আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
Stock market Update : মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
Pak Spy In India : ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
LPG Crisis : দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
8th Pay Commission: ২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Embed widget