এক্সপ্লোর

কাল পঞ্চম ম্যাচ, জয় দিয়েই সিরিজ শেষ করতে মরিয়া ভারত

নাগপুর: একদিনের আন্তর্জাতিকে টানা ৯টি ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে হার মানতে হয়েছে ভারতকে। দেশের প্রথম অধিনায়ক হিসেবে টানা ১০ ম্যাচ জেতার রেকর্ড গড়া হয়নি বিরাট কোহলির। একদিনের আন্তর্জাতিক ম্যাচের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও খোয়াতে হয়েছে। তবে তাতে হতাশ নয় ভারতীয় দল। আগামীকাল সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলেই ফের শীর্ষে উঠে আসবে ভারতীয় দল। তাই জয় দিয়েই সিরিজ শেষ করতে মরিয়া বিরাটবাহিনী। চতুর্থ ম্যাচে দুই নিয়মিত পেসার জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার এবং চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে মহম্মদ শামি, উমেশ যাদব ও অক্ষর পটেলকে সুযোগ দেয় ভারত। এই পরিবর্তনের সুফল মেলেনি। উমেশ ৪ উইকেট নিলেও, ১০ ওভারে দেন ৭১ রান। শামি কোনও উইকেট না নিয়ে দেন ৬২ রান। অক্ষরও কোনও উইকেট না নিয়ে ১০ ওভারে ৬৬ রান দেন। এর ফলেই অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৩৩৪ রান করে। ভারতের ব্যাটসম্যানরা এই রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ৩১৩ রান করেন। তা সত্ত্বেও বোলারদের পাশে দাঁড়িয়েছেন বিরাট। তাঁর মতে, ব্যাটিং ব্যর্থতার জন্যই ভারতকে চতুর্থ ম্যাচে হারতে হয়েছে। সিরিজ জিতে যাওয়ার পরেই ভারতের অধিনায়ক বলেছিলেন, বাকি দু’টি ম্যাচে রিজার্ভ বেঞ্চ দেখে নেবে দল। সেই কারণে উমেশ, শামি, অক্ষর আরও একবার সুযোগ পাবেন বলেই খবর। তবে ব্যাটিং বিভাগে একটি বদল হতে পারে। মণীশ পাণ্ডের বদলে সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি এই সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি। অন্যদিকে মণীশ এই সিরিজে এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি। ফলে শেষ ম্যাচে তিনি বাদ পড়তে পারেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kuldeep Yadav: কুলদীপ যাদবের বিয়েতে উপস্থিত বাগেশ্বর বাবা! কী কী উপহার দিলেন বোলারকে?
কুলদীপ যাদবের বিয়েতে উপস্থিত বাগেশ্বর বাবা! কী কী উপহার দিলেন বোলারকে?
Donald Trump: নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget