এক্সপ্লোর

WTC Final: ম্যাচ হার, তার ওপর জরিমানা হল রোহিতদের পুরো ম্যাচ-ফি, শাস্তি কামিন্সদেরও

WTC Final 2023: ম্যাচে ভারতকে ২০৯ রানে হারিয়ে দিয়ে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। পরপর ২ বার ফাইনালে উঠলেও রানার্স আপ হয়েই থাকতে হল রোহিতদের।

লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু ম্য়াচ স্লো ওভার রেটের জন্য ভারত ও অস্ট্রেলিয়া ২ দলকেই শাস্তির মুখে পড়তে হল। ২ দলকেই আর্থিক জরিমানা করা হয়েছে। ভারতীয় দল তাঁদের ম্যাচ ফি-র পুরোটাই খুঁইয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া দল তাঁদের ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা দিয়েছে স্লো ওভার রেটের জন্য। সোমবার আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষ দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই জানানো হয়, ভারতীয় দলকে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি-র পুরোটাই জরিমানা হিসেবে দিতে হবে। অস্ট্রেলিয়া দলকে ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে। আইসিসি আচরণবিধির ২.২২ ধারা লঙ্ঘন করেছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। সেই কারণেই তাঁদের জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। ভারতীয় দল নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ ওভার শেষ করতে পারেনি। সেই কারণে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়া দল নির্দিষ্ট সময়ের মধ্যে ৪ ওভার শেষ করতে পারেনি। সেই কারণে ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।''

শেষ দিনে হাতে ৭ উইকেট নিয়ে ২৮০ রান তাড়া করতে নেমেছিল ভারত। দিনের শুরুর দিকে ভারতের বড় ভরসা বিরাট কোহলি পঞ্চম স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন। স্লিপে এক হাতে ঝাঁপিয়ে এক অবিশ্বাস্য ক্যাচ নেন স্টিভ স্মিথ। অর্ধশতরানের দোরগোড়া থেকে ৪৯ রানে ফিরতে হয় কোহলিকে। স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়াকে বড় সাফল্য় এনে দেন। ওই ওভারেরই দুই বলে পর রবীন্দ্র জাডেজাকেও শূন্য রানে ফেরান বোল্যান্ডই। এই দুই বলই ম্যাচের রাশ সম্পূর্ণরূপে অস্ট্রেলিয়ার হাতে তুলে দেয়। ১৭৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের পথ ভীষণই কঠিন হয়ে যায়।

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: 'আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
''আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
FIFA World Cup: বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
India vs England: বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
FIFA World Cup 2026: বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা
বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget