এক্সপ্লোর

শতরান কোহলির, দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত

নাগপুর: দ্বিতীয় একদিনের ম্যাচে টানটান থ্রিলারে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে চলতি সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত।  জয়ের জন্য ২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মার্কাস স্টোয়নিসের শেষপর্যন্ত চেষ্টাকে ভেস্তে গেল ভারতীয় বোলারদের দাপটে। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রানের। হাতে ছিল দুটি উইকেট। সবচেয়ে বড় কথা, উইকেটে ছিলেন জমে যাওয়া স্টোয়নিস (৫২)।কিন্তু স্টোয়নিস ও অ্যাডাম জাম্পাকে আউট করে ভারতের জয় নিশ্চিত করলেন বিজয় শঙ্কর।

শুরুটা ভালো করলেও মাঝের ওভারগুলিতে ভারতীয় স্পিনারদের সামনে সমস্যার মুখে পড়ে অস্ট্রেলিয়া। কুলদীপ যাদব ভারতকে প্রথম সাফল্য এনে দেন। ফিঞ্চ করেন ৩৭ রান। অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়ে ৮৩ রানেই। এবার কেদার যাদব তুলে নেন উসমান খোয়াজাকে। তিনি করেন ৩৮ রান। এরপর শন মার্শকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাডেজা। ১২২ রানে তৃতীয় উইকেট পড়ে। গ্লেন ম্যাক্সওয়েলকে উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি কুলদীপ। মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। পিটার হ্যান্ডসকোম্ব স্টোয়নিসের সঙ্গে জুটি বেঁধে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ৪৮ রান করে রান আউট হয়ে যান তিনি। ১৭১ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর অ্যাশটন ক্যারিকে সঙ্গে নিয়ে দলের স্কোর ২১৮ পর্যন্ত নিয়ে যান স্টোয়নিস। কিন্তু কুলদীপ ক্যারিকে ফিরিয়ে দেন। এরপর বুমরাহ প্যাট কামিন্স ও কোল্টার-নেইলকে ফিরিয়ে দেন।

এর আগে, অধিনায়ক বিরাট কোহলির চওড়া ব্যাটের ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৫১ রানের লক্ষ্যমাত্র রাখে ভারত। নাগপুরের ধীরগতির উইকেটে ১২০ বলে করা ১১৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন কোহলি। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চারে।  এদিনের ধরে একদিনের ক্রিকেটে ৪০ তম শতরান করলেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নিয়ে তিনি ৭ বার তিন-অঙ্কের ঘরে পৌঁছলেন। এদিন জামথায় বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দল রানের খাতা খোলার আগেই প্রথম ওভারেই প্রথম উইকেটের পতন হয়। শুন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রোহিত শর্মা। শুরুটা ভাল করেও, তা বড় রানে পরিণত করতে ফের ব্যর্থ হন অপর ওপেনার শিখর ধবন। ২১ রান করে আউট হন তিনি। অধিনায়ক কোহলিকে সঙ্গ দিতে বাইশ গড়ে আসেন অম্বাতি রায়ুডু। তিনি ও ১৮ রানে ফিরে যান। চতুর্থ উইকেটে বিজয় শঙ্করের সঙ্গে ৭৬ রান যোগ করেন কোহলি। অধিনায়ককে দুরন্ত সঙ্গ দিচ্ছিলেন শঙ্কর। কিন্তু ভাগ্যের পরিহাসে ৪১ রানেই থেমে যায় তাঁর ইনিংস। প্রথম বলেই আউট হন আগের ম্যাচে দুর্ধর্ষ পারফর্ম করা মহেন্দ্র সিংহ ধোনি। কিছুটা রান করেন রবীন্দ্র জাডেজা। কিন্তু, এদিন একেবারেই ছন্দে ছিলেন না তিনি। ২১ রান করতে নেন ৪০ বল। শেষদিকে দ্রুত উইকেচ পড়ে যাওয়ায় ৪৮.২ ওভারে ২৫০ রানেই শেষ হয়ে যায় মেন ইন ব্লু-দের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন প্যাট কামিন্স। এদিন ২৯ রানের বিনিময়ে চার উইকেট দখল করেন তিনি। অ্যাডাম জাম্পা নেন ২টি উইকেট। অন্যদিকে, নাথান কুল্টার-নাইল, গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান লিয়ঁ নেন একটি করে উইকেট।

সেরা শিরোনাম

Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget