এক্সপ্লোর

বল হাতে কামাল চাহল-কুলদীপের, শ্রীলঙ্কাকে ৮৮ রানে হারিয়ে টি-২০ সিরিজ জয় ভারতের

ইনদওর: ব্যাট হাতে রোহিত শর্মা, লোকেশ রাহুলের তাণ্ডবের পর বল হাতে যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদবের ভেল্কি। এই আক্রমণের মোকাবিলা করার কোনও সম্ভাবনা ছিল না শ্রীলঙ্কার। সেটা হলও না। সহজেই ৮৮ রানে জিতে টেস্ট ও একদিনের সিরিজের পর এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজও জিতে গেল ভারত। অধিনায়ক বিরাট কোহলি একদিনের ও টি-২০ সিরিজে না খেললেও, দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতালেন এই সিরিজের অধিনায়ক রোহিত শর্মা। ফলে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতীয় দল বুঝিয়ে দিল, তারা তৈরি। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বড় ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। আজ ইনদওরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। আজও তাঁর এই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। রোহিত ও রাহুলের দাপটে উড়ে গেল শ্রীলঙ্কা। ফের ব্যাট হাতে ঝলসে উঠলেন রোহিত। তাঁর বিধ্বংসী ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২৬০ রান করে ভারত। রোহিত ৪৩ বলে ১১৮ রান করে আউট হন। অপর ওপেনার রাহুল ৪৯ বলে ৮৯ রান করেন। অল্পের জন্য টি-২০ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারল না ভারতীয় দল। রোহিত আজ শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। তিনি প্রথম ৫০ করেন ২৩ বলে। আসেলা গুণরত্নের বেল ছয় মেরে ৪৭ থেকে ৫৩ রানে পৌঁছে যান এই সিরিজে ভারতের অধিনায়ক। তিনি পরের ৫০ করেন মাত্র ১২ রানে। ১১টি বাউন্ডারি ও ৮টি ছক্কার সাহায্য ৩৫ বলে ১০১ রান করেন রোহিত। তিনি টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড স্পর্শ করলেন। এর আগে এই রেকর্ড ছিল ডেভিড মিলারের। তাঁর সঙ্গে একই সারিতে এখন রোহিত। তিন নম্বরে নামা মহেন্দ্র সিংহ ধোনি ২১ বলে ২৮ রান করেন। হার্দিক পাণ্ড্য ৩ বলে ১০ রান করে আউট হন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। ওপেনার নিরোশন ডিকওয়েলা (২৫) ও উপুল থরঙ্গা (৪৭) শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন। দলের ৩৬ রানের মাথায় ডিকওয়েলা ফিরে যাওয়ার পর থরঙ্গার সঙ্গে যোগ দেন কুশল পেরেরা (৭৭)। এই জুটিতে যোগ হয় ১০৯ রান। থরঙ্গাকে কট অ্যান্ড বোল্ড করে এই জুটি ভাঙেন চাহল। পেরেরাকে ফেরান কুলদীপ। এরপর শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। চাহল ৫২ রান দিয়ে ৪ উইকেট এবং কুলদীপ ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন। শ্রীলঙ্কা ১৭.২ ওভারে ১৭২ রান করে। অ্যাঞ্জেলো ম্যাথুজ আহত থাকায় ব্যাট করতে পারেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget