এক্সপ্লোর

ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় ভারতের

পুণে: টেস্ট সিরিজে ৪-০ জয়ের পর একদিনের সিরিজের প্রথম ম্যাচেও ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত। প্রথমে ব্যাট করে ৩৫০ রান করেও ভারতকে হারাতে পারল না ইয়ন মর্গ্যানের দল। একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ১০৫ বলে ১২২ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জেতালেন বিরাট। ৭৬ বলে ১২০ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের অপর এক নায়ক কেদার যাদব। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। তাঁর দলের বোলারদের জঘন্য পারফরম্যান্সের সুযোগ নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫০ রান করে ইংল্যান্ড। জেসন রয় ৭৩, জো রুট ৭৮ এবং বেন স্টোকস ৬২ রান করেন। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। দুই ওপেনার শিখর ধবন (১) ও লোকেশ রাহুল (৮) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। দীর্ঘদিন পর একদিনের দলে ফেরা যুবরাজ সিংহও (১৫) রান পেলেন না। অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম একদিনের ম্যাচে ব্যর্থ হলেন মহেন্দ্র সিংহ ধোনিও (৬)। তবে বিরাট ও কেদার যাদবের লড়াইয়ের সুবাদে জয় পেল ভারত। প্রকৃত অধিনায়কের মতোই লড়াই চালান বিরাট। চাপের মুখে ভাল খেলা তাঁর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ক্রিস উকসের বলে ছক্কা মেরে একদিনের ক্রিকেটে ২৭-তম শতরান পূরণ করেন তিনি। রান তাড়া করার ক্ষেত্রে ১৭-তম শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেন বিরাট। কিন্তু একদিনের ম্যাচে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে অসাধারণ লড়াই চালিয়েও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না বিরাট। যদিও তাঁর দল জয় পেল। কেদার টি-২০ ম্যাচের মতোই ব্যাটিং করেন। তিনি মাত্র ৬৫ বলে শতরান পূরণ করেন। কিন্তু তারপরেই পায়ে টান ধরে। এরপর আউট হয়ে যান কেদার। শেষপর্যন্ত হার্দিক পাণ্ড্য (অপরাজিত ৪০) এবং রবিচন্দ্রন অশ্বিন (১৫ অপরাজিত) ৭ উইকেটে ৩৫৬ রান করে ভারতকে ৩ উইকেটে জয় এনে দেন। মইন আলির বলে ছক্কা মেরে জয় আনেন অশ্বিন। এই নিয়ে তৃতীয়বার একদিনের ক্রিকেটে ৩৫০ রান তাড়া করে জয় পেল ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget