এক্সপ্লোর

WTC Final 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কেমন হতে পারে ভারতের বোলিং লাইন আপ?

IND vs AUS: আইপিএলে খেলে গিয়েছেন ভারতীয় বোলাররা। বিশেষ করে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইংল্য়ান্ডেও কি জ্বলে উঠবেন।

লন্ডন: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এরপরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার সদস্যরা ইংল্য়ান্ডে পৌঁছে গিয়েছে এরমধ্যেই। অনুশীলনে নেমে পড়েছেন প্রত্যেকেই। ইংল্যান্ডের আবহাওয়া ও সেখানকার পেস নির্ভর পিচে ২ দলের বোলিং লাইন আপ যে বেগ দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। ফাইনালের আগে অজি স্কোয়াড মোটামুটি গোছানো হলেও, ভারতীয় একাদশ কেমন হবে, তা এখনও নিশ্চিত নয়। বিশেষ করে ভারতের বোলিং লাইন আপ কেমন হতে পারে, তা হয় মাথাব্যথা বাড়াতে পারে রাহুল দ্রাবিড় ও টিম ম্য়ানেজমেন্টের।

টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের জন্য যে যে ভারতীয় বোলার জাতীয় দলে সুযোগ পেয়েছেন, তাঁরা প্রত্যেকেই আইপিএলে ভাল পারফর্ম করেছেন। ভারতের স্পিন ডুয়ো জাডেজা ও অশ্বিন উপমহাদেশের উইকেটে বর্ডার-গাওস্কর ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছেন। অশ্বিন ২৫ উইকেট ঝুলিতে পুরেছেন। অন্যদিকে জাডেজা ২২ উইকেট নিয়েছেন। তবে ইংল্যান্ডের মাটিতে এই জুটি কতটা সফল হবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। ইংল্যান্ডের মাটিতে গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউয়িদের বিরুদ্ধে প্রভাব ফেলতে পারেননি। যদিও ইংল্যান্ডের মাটিতে অশ্বিনের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। ১৮ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।

২ মূল পেসার হিসেবে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ খেলবেন নিশ্চিত। অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুর থাকছে। সঙ্গে আর একজন পেসারের জায়গায় উমেশ ও জয়দেবের মধ্যে লড়াই চলবে। 

মাঠে নামলেন তারকারা

রবীন্দ্র জাডেজা, শুভমন গিল (Shubman Gill), অজিঙ্ক রাহানেরা সকলেই আইপিএল ফাইনালের অংশ ছিলেন। এবার তাঁরাও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি সারতে মাঠে নেমে পড়লেন। তাঁদের সঙ্গে সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবও ভারতীয় অনুশীলনে যোগ দিলেন। বিসিসিআইয়ের তরফে তারকা ক্রিকেটারদের দলের অনুশীলনে নামার বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্টটির ক্যাপশনে বিসিসিআই তরফে লেখা হয়, 'অপেক্ষার অবসান হল। সকলকে স্বাগত।'

কোন বলে ফাইনাল?

আইসিসির তরফে ইতিমধ্যেই কোন বলে খেতাবি লড়াই হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। আইসিসির তরফে জানানো হয়েছে ডিউকস বলেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। এই বলে ফাইনাল খেলাটা দুই দলের ক্ষেত্রেই বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ ভারত ও অস্ট্রেলিয়, দুই দলের কেউই নিজেদের ঘরের মাঠে ডিউকস বলে খেলে না। ভারতে যেখানে এসজি বলে খেলা হয়, অস্ট্রেলিয়ায় সেখানে ব্যবহৃত হয় কুকাবুরা বল। তাই দুই দলকেই ভিন্ন চরিত্রের বলের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং লড়াইটাও সমান সমান হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget