এক্সপ্লোর

জিম্বাবোয়েকে ৮ উইকেটে হারিয়ে একদিনের সিরিজ দখল করল ভারত

হারারে: হারারেতে দ্বিতীয় একদিনের ম্যাচে জিম্বাবোয়েকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুরল ভারত। জিম্বাবোয়ে সফরে প্রথম একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, শিখর ধবন, রোহিত শর্মা। ফলে, অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নেতৃ্ত্বাধীন নতুন টিম ইন্ডিয়া এদিন জিম্বাবোয়ের মুখোমুখি হয়। এদিন টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান ধোনি। কিন্তু, ভারতের তরুণ পেস ও স্পিন আক্রমণের সামনে ধরাশায়ী হয়ে পড়ে জিম্বাবোয়ের ব্যাটিং লাইন-আপ। ৩৪.৩ ওভারে ১২৬ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। ভারতীয় বোলারদের সকলেই এদিন উইকেট পেয়েছেন। তবে, সবচেয়ে সফল যজুবেন্দ্রে চাহাল। মাত্র ৬ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন স্রান এবং কুলকার্নি। একটি করে উইকেট দখল করেছেন বুমরাহ এবং অক্ষর পটেল। লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট খুইয়ে মাত্র ২৬.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু। ওপেনিং জুটিতে করুণ নায়ারের সঙ্গে ৫৮ রান তোলেন প্রথম ম্যাচের শতরানকারী লোকেশ রাহুল। ব্যক্তিগত ৩৩ রানের মাথায় আউট হন রাহুল। তিন নম্বরে নেমে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় রায়ুডু-নায়ার জুটি। লক্ষ্য থেকে মাত্র ২ রান আগে ৩৯ রানে আউট হন নায়ার। ম্যাচের সেরা হন চাহাল। এই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিজেদের দখলে নিল ভারত। যদি তৃতীয় ম্যাচেও ধোনি-বাহিনী জয়ী হয়, তাহলে জিম্বাবোয়ের মাটিতে সিরিজ হোয়াইওয়াশের হ্যাটট্রিক করবে তারা।    

সেরা শিরোনাম

Steve Smith: পন্টিং, বর্ডারের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন স্মিথ, টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন মাইলস্টোন
পন্টিং, বর্ডারের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন স্মিথ, টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন মাইলস্টোন
IND vs NZ: কিউয়িদের হারাতে ঠিক কী করতে হবে? শ্রেয়সদের কী বার্তা দিলেন শাস্ত্রী?
কিউয়িদের হারাতে ঠিক কী করতে হবে? শ্রেয়সদের কী বার্তা দিলেন শাস্ত্রী?
Rohit And Kohli: ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন রোহিত-কোহলি? যা জানালেন বোর্ড প্রেসিডেন্ট মানহাস
২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন রোহিত-কোহলি? যা জানালেন বোর্ড প্রেসিডেন্ট মানহাস
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
Embed widget