এক্সপ্লোর

৬৩১ রানে অলআউট ভারত, লিড ২৩১ রানের

মুম্বই: অধিনায়ক বিরাট কোহলির দ্বিশতরান এবং জয়ন্ত যাদবের শতরানের সুবাদে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন প্রথম ইনিংসে ৬৩১ রান করল ভারত। জয়ন্ত ১০৪ রান করে আউট হয়ে গিয়েছেন। বিরাট ২৩৫ রান করে আউট হয়েছেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ভারত ২৩১ রানে এগিয়ে। ফলে ম্যাচ বাঁচানো এখন অ্যালেস্টার কুকের দলের কাছে খুব কঠিন। আজ টেস্টে বিরল রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একই বছরে তিনটি দ্বিশতরান করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর এবার ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধেও বিরাটের ব্যাট থেকে এল দ্বিশতরান। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে তিনটি দ্বিশতরান করলেন বিরাট। টেস্টে এই ইনিংসেই তিনি সর্বোচ্চ স্কোর করলেন। অধিনায়কের এই চোখধাঁধানো ইনিংসের সৌজন্যেই সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ক্রমশঃ কোণঠাসা করে দিচ্ছে ভারত। বিরাটের পাশাপাশি জয়ন্ত যাদবও অসাধারণ ব্যাটিং করলেন। তিনি জীবনের প্রথম টেস্ট শতরান করে ফেললেন। লাঞ্চে ভারতের রান ছিল ৭ উইকেটে ৫৭৯। লিড ছিল ১৭৯ রানের। লাঞ্চের পর রান আরও বাড়িয়ে নেন বিরাট ও জয়ন্ত। এর আগে গতকালের ৪৫১ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট ও জয়ন্ত। তাঁরা গতকাল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই আজ সকালে ব্যাটিং শুরু করেন। গতকালের চেয়ে আজ আরও জমাট দেখাচ্ছিল তাঁদের ব্যাটিং। দুই ব্যাটসম্যানই অনেক বেশি আগ্রাসী ছিলেন। তাঁদের দাপটে ইংল্যান্ডের বোলাররা দিশেহারা হয়ে পড়েন চতুর্থ দিনের প্রথম সেশনে কোনও উইকেট না হারিয়ে ভারত করে ১২৮ রান। লাঞ্চের পরে অবশ্য দিনের প্রথম উইকেট পড়ে। বিরাট-জয়ন্ত জুটিতে যোগ হয় ২৪১ রান। এরপর বিরাটও ফিরে যান। শেষ উইকেট জুটি ১৬ রান যোগ করেন ভুবনেশ্বর কুমার (৯) ও উমেশ যাদব (৭)।  উমেশ শেষপর্যন্ত অপরাজিত থাকেন। এই ম্যাচ ড্র করতে পারলেই সিরিজ হাতের মুঠোয় চলে আসবে টেস্টে এক নম্বর দল ভারতের। তবে এখন ম্যাচের যা পরিস্থিতি, তাতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারত। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে চাইছে না ভারত। কোহলিদের হাতে রয়েছে এখনও চারটি সেশন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা যদি প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে ভাল পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে ভারতের জয় না পাওয়ার কোনও কারণ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget