এক্সপ্লোর

IND vs WI: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি ভারতের, জয় দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সফর

IND vs WI ODI: জবাবে রান তাড়া করতে নেমে ৩০৫ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া। ওয়ান ডে (One Day) সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে জয় ছিনিয়ে নিল ধবন (Shikhar Dhawan) বাহিনী। প্রথমে ব্যাট হাতে ২ ওপেনার শিখর ধবন ও শুভমন গিলের (Subhman Gill) ব্যাটিংয়ের ওপর ভর করে বোর্ডে ৩০৮ রান তুলে নিয়েছিল ভারতীয় দল। জবাবে রান তাড়া করতে নেমে ৩০৫ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিং

তিনশোর ওপর লক্ষ্যমাত্রা। এখনকার দিনে ওয়ান ডে ক্রিকেটে আহামরি কিছুই না। এদিন ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করছিল, তখন একটা সময়ে মনে হচ্ছিল যে হয়ত তারা জিতেও যাবে। কিন্তু ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে শেষ হাসি হাসল ধবন বাহিনীই। ৩০৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারায় ক্যারিবিয়ান শিবির। এরপর কেইল মায়ার্স ও শামারা ব্রুকস মিলে একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন। কেইল ৭৫ ও শামারা ৪৬ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে ব্রেন্ডন কিং ৫৪ রান করলেও অধিনায়ক নিকোলাস পুরান মাত্র ২৫ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। লোয়ার অর্ডারে রোমারিও শেফার্ড ও আকিল হোসেন মিলে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। 

ওপেনিংয়েই বাজিমাত

কুইন্স পার্ক ওভালে ভারতীয় ব্যাটারদের দাপট। ওপেনিং জুটিতে একশো রানেরও বেশি যোগ করলেন শিখর ধবন (Shikhar Dhawan) ও শুভমান গিল (Shubman Gill)। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন শিখর ধবন। ফিরলেন ৯৭ রান করে। ওয়ান ডে কেরিয়ারে এই নিয়ে মোট ৬ বার নব্বইয়ের ঘরে আউট হলেন তিনি। শুভমনকে দেখেও এক সময় মনে হচ্ছিল সেঞ্চুরি বাঁধা। কিন্তু ৫৩ বলে ৬৪ রান করে ফেরেন। হাফসেঞ্চুরি করেন তিন নম্বরে নামা শ্রেয়স আইয়ারও।

তবে প্রথম তিন ব্যাটারের দাপুটে ব্যাটিংয়ের রেশ ধরে রাখতে পারেননি মিডল অর্ডারের ব্যাটাররা। যে কারণে ওপেনিং জুটিতে মাত্র ১৭.৪ ওভারে ১১৯ রান এবং দ্বিতীয় উইকেটে ১৫.২ ওভারে আরও ৯৪ রান যোগ হওয়ার পরেও ভারত আটকে গেল ৩০৮/৭ স্কোরে। একটা সময় মনে করা হচ্ছিল যে, অন্তত সাড়ে তিনশো রান তুলবে ভারত। কিন্তু শেষ ১০ ওভারে মাত্র ৬০ রান তুলতে সক্ষম হয় ভারত। রান পাননি সূর্যকুমার যাদব (১৪ বলে ১৩ রান),সঞ্জু স্যামসন (১৮ বলে ১২ রান)। শেষের দিকে অক্ষর পটেল (২১) ও দীপক হুডা (২৭) রান পেলেও, ঝোড়ো ব্যাটিং করতে পারেননি। যে কারণে ৩০৮/৭ স্কোরের বেশি তুলতে পারেনি ভারত।

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget