এক্সপ্লোর

ভারত বিশ্বকাপ খেতাবের প্রবল দাবিদার, বাকি ম্যাচগুলি দক্ষিণ আফ্রিকার কাছে নক আউট: কালিস

ভারতের কাছে হারের আগে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ও ইংল্যান্ডের কাছেও হেরে গিয়েছিল। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কালিস স্বীকার করেছেন, এভাবে পর পর ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা নিজেদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে।

সাউদাম্পটন: এবারের বিশ্বকাপে ভারতেই ট্রফির প্রকৃত দাবিদার বললেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক কালিস। দক্ষিণ আফ্রিকাকে গতকাল ভারত হারিয়ে দেওয়ার পর এ কথা বলেছেন কালিস। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকাকে এখনই হাল ছেড়ে না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। সাউদাম্পটনের মেঘলা আবহাওয়ায় জসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন বোলিং আক্রমণের সামনে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। রোজ বোলে গতকাল বুমরাহ চার ও যজুবেন্দ্র চাহল চার উইকেট নেন। এরপর ব্যাট করতে নেমে রোহিত শর্মার অপরাজিত শতরানে ভর করে ভারত ছয় উইকেট বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এবারের বিশ্বকাপে এই নিয়ে পরপর তিনটি ম্যাচে হারল দক্ষিণ আফ্রিকা। কালিস বলেছেন, ভারতীয় দলকে বিশ্বমানের দেখিয়েছে।ওরাই খেতাবের প্রবল দাবিবার। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে ওরা মুখিয়ে ছিল। আমি ভাবছিলাম এটা ওদের পক্ষে কেমন হবে, ওরা কি তরতাজা থাকবে বা মানসিক কাঠিন্য রেখে খেলবে। আমি মনে করি, এর উত্তর আমরা পেয়ে গিয়েছি। ওরা চমত্কার পারফর্ম করেছে। ভারতের কাছে হারের আগে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ও ইংল্যান্ডের কাছেও হেরে গিয়েছিল। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কালিস স্বীকার করেছেন, এভাবে পর পর ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা নিজেদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে। এখন দক্ষিণ আফ্রিকার ছয়টি ম্যাচ বাকি রয়েছে এবং প্রত্যেকটি ম্যাচই এখন কার্যত নকআউট ম্যাচ। কালিস মনে করছেন, ভারতের বিরুদ্ধে হার নিয়ে দক্ষিণ আফ্রিকার কোনও অভিযোগ থাকতে পারে না। কারণ, সব বিভাগেই পর্যুদস্ত হয়েছে তারা। দলকেই সামগ্রিকভাবে হারের দায়িত্ব নিতে হবে এবং ভুলত্রুটি সংশোধন করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এবারই দক্ষিণ আফ্রিকা ফেভারিটের তকমা নিয়ে খেলছে না। কালিস বলছেন, আগামী দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে হারালে টেবিলটা খুব একটা খারাপ দেখাবে না এবং এতে দক্ষিণ আফ্রিকা কিছুটা ছন্দ ফিরে পাবে, যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে একটা বড় ব্যাপার হয়ে উঠতে পারে। কালিস আরও বলেছেন, ফাফ ডুপ্লেসিসের ক্ষেত্রে এটা একটা বড় মুহূর্ত। কিন্তু সবকিছুই অধিনায়কের ঘাড়ে ফেলে দেওয়াটা সমীচীন নয়। প্রত্যেককেই আয়নার সামনে দাঁড়াতে হবে। কারুর দিকে আঙুল তোলাটা ঠিক হবে না। একে অপরের সঙ্গে কথা বলে কীভাবে ভাল করা যায়, তা স্থির করতে হবে খেলোয়াড়দের। বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হারকে প্রকৃত উদ্বেগের কারণ হিসেবে মন্তব্য করেছেন কালিস। তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকার প্লেয়ারদের দলের কথা বলার আগে নিজেদের সম্পর্কে গভীরভাবে চিন্তা করে দেখা উচিত। সিনিয়র থেকে নবাগত- এটা একটা যৌথ প্রচেষ্টা। ওদের ইতিবাচক হতে হবে এবং একে অপরকে উত্সাহ যোগাতে হবে। কালিস বলেছেন, ভারত ও ইংল্যান্ডের কাছে হারটা বিস্ময়কর নয়। কারণ, দুটি দলই এখন সেরা। কিন্তু বাংলাদেশের কাছে হারটা চিন্তার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget