এক্সপ্লোর
আজলান শাহ কাপের প্রথম ম্যাচে ড্র ভারতের

ছবি সৌজন্যে ট্যুইটার
ইপো: ড্র দিয়ে ২৬-তম সুলতান আজলান শাহ হকি প্রতিযোগিতা শুরু করল গতবারের রানার্স ভারত। আজ ব্রিটেনের সঙ্গে ২-২ ড্র করল ভারতীয় দল। দু বার এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারলেন না মনপ্রীত সিংহ, পিআর শ্রীজেশরা। আকাশদীপ সিংহ ১৯ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয় দেন। কিন্তু ২৫ মিনিটে সেই গোল শোধ করে দেন টম কার্সন। ৪৮ মিনিটে ফের ভারতকে এগিয়ে দেন মনদীপ সিংহ। কিন্তু ৫২ মিনিটে দ্বিতীয়বার খেলায় সমতা ফেরান অ্যালান ফর্সিথ। গত বছর লন্ডনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ভারত-ব্রিটেন সাক্ষাৎ হয়েছিল। সেই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল ভারত। কিন্তু আজ জয় পেলেন না আকাশদীপরা। ভারত হেরেও যেতে পারত। খেলার একেবারে শেষদিকে পেনাল্টি কর্নার পেয়েছিল ব্রিটেন। কিন্তু অধিনায়ক ফিল রোপার শট গোলে রাখতে ব্যর্থ হন। ফলে ড্র করতে সক্ষম হয় ভারত।
Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















