এক্সপ্লোর

India vs Australia, Boxing Day Test Squad:বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে হতে পারে চার পরিবর্তন, রাহুল সহ এই খেলোয়াড়রা পেতে পারেন সুযোগ

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গিয়েছে ভারত। ভালো অবস্থাতে থেকেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানই করতে পারে টিম ইন্ডিয়া। এই লজ্জাজনক ব্যাটিং বিপর্যয়ের কারণে বক্সিং ডে টেস্টের আগে চাপের মুখে ভারত।

নয়াদিল্লি: অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গিয়েছে ভারত। ভালো অবস্থাতে থেকেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানই করতে পারে টিম ইন্ডিয়া। এই লজ্জাজনক ব্যাটিং বিপর্যয়ের কারণে বক্সিং ডে টেস্টের আগে চাপের মুখে ভারত। জানা গেছে, সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে চারটি পরিবর্তন কার্যত নিশ্চিত। শীঘ্রই বিরাট কোহলির প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। এ জন্য প্রথম টেস্ট খেলার পরই দেশে ফিরে আসছেন ভারতীয় দলের অধিনায়ক। দ্বিতীয় টেস্টে কোহলির জায়গায় সীমিত ওভারের সিরিজে দুরন্ত ফর্মে থাকা কেএল রাহুলের প্রত্যাবর্তন ঘটতে পারে। প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বলে কব্জিতে চোট পেয়েছেন মহম্মদ শামি। কব্জিতে চিড় ধরেছে তাঁর। বোর্ড শীঘ্রই চলতি সিরিজ থেকে তাঁর ছিটকে যাওয়ার ঘোষণা করতে পারে। শামির জায়গায় মহম্মদ সিরাজের টেস্টে অভিষেকের সুযোগ মিলতে পারে। প্রথম টেস্টে দুটি ইনিংসেই ব্যর্থ ওপেনার পৃথ্বী শ। দুটি ইনিংসেই বোল্ড আউট হয়েছেন তিনি। এজন্য তাঁর টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছে। সেই পৃথ্বীর জায়গায় বক্সিং ডে টেস্টে অভিষেক ঘটতে পারে তরুণ ব্যাটসম্যান শুভমন গিলের। অ্যাডিলেড টেস্ট ভারতীয় ব্যাটসম্যানদের রক্ষণাত্মক মনোভাবও দলের পক্ষে ক্ষতিকারক হয়েছে বলে মনে করা হচ্ছে। রক্ষণাত্মক মনোভাবের কারণেই ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চাপ তৈরি করতে পারেননি। এজন্য টিম ম্যানেজমেন্ট উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার পরিবর্তে ঋষভ পন্থকে খেলাতে পারে। গতবারের অস্ট্রেলিয়া সফরে পন্থ দুরন্ত শতরান করেছিলেন। এছাড়াও রবীন্দ্র জাডেজাকে হনুমা বিহারীর জায়গায় খেলানো হতে পারে। যদিও জাডেজার ফিটনেস নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনও বিবৃতি দেয়নি। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট শুরু হবে। চার ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ এগিয়ে রয়েছে।

সেরা শিরোনাম

Hardik Pandya: চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
IPL: এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
Suryakumar Yadav: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget