এক্সপ্লোর

  India Vs Australia, 4th Test: দেখুন- দিশাহীন থ্রো আছড়ে পড়ল রোহিতের গায়ে,সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার পৃথ্বী

চলতি অস্ট্রেলিয়া সফরে খেলোয়াড়দের চোট আঘাতে সমস্যা ঘোরতর সমস্যায় ফেলেছে ভারতীয় দলকে। সিরিজের শেষ টেস্টে প্রথমসারির অনেক খেলোয়াড়ই প্রথম দলে নেই। অপেক্ষাকৃত কম শক্তিশালী দল নিয়ে খেলতে নেমেছে ভারত। কিন্তু এরপরও সমস্যার শেষ হয়নি। ব্রিসবেনের গাব্বায় সিরিজের শেষ তথা চতুর্থ টেস্টের প্রথম দিনেও ফের ধাক্কা খেল ভারতীয় শিবির।

ব্রিসবেন: চলতি অস্ট্রেলিয়া সফরে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যা ঘোরতর সমস্যায় ফেলেছে ভারতীয় দলকে। সিরিজের শেষ টেস্টে প্রথমসারির অনেক খেলোয়াড়ই প্রথম দলে নেই। অপেক্ষাকৃত কম শক্তিশালী দল নিয়ে খেলতে নেমেছে ভারত। কিন্তু এরপরও সমস্যার শেষ হয়নি। ব্রিসবেনের গাব্বায় সিরিজের শেষ তথা চতুর্থ টেস্টের প্রথম দিনেও ফের ধাক্কা খেল ভারতীয় শিবির। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৬ তম ওভারে চোটের কারণে মাঠের বাইরে চলে গেলেন পেসার নভদীপ সাইনি।তাঁর কুঁচকিতে চোট লেগেছে বলে মনে করা হচ্ছে।  চোট লাগারর পরই ফিজিও-র সঙ্গে মাঠের বাইরে বেরিয়ে যান তিনি। সাইনির পরিবর্তে ফিল্ডার হিসেবে মাঠে নামেন পৃথ্বী শ। কাজেই ভারতীয় দলের সমর্থকরা আশা করছিলেন যে, ফিল্ডার হিসেবে নভদীপ সাইনির পরিবর্ত হিসেবে প্রয়োজনীয় দায়িত্বভার গ্রহণ করবেন। কিন্তু মাঠে নেমে তাঁর একটি ফিল্ডিং অনুরাগীদের সমালোচনার মুখে পড়ল। মাঠে দ্রুত বল কুড়িয়ে উইকেট লক্ষ্য করে ছুঁড়তে গিয়ে সামনে দাঁড়ানো রোহিত শর্মার গায়ে মেরে বসলেন তিনি। এর ফলে রোহিতও চোটগ্রস্তদের তালিকায় যোগ দিতে পারতেন।৫৩ তম মার্নাস লাবুশানেকে ওয়াশিংটন সুন্দর বল করছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে। ওভারের দ্বিতীয় বল লাবুশানে স্কোয়ার লেগে খেলে একটি রান নিতে দৌড়ন। পৃথ্বী শ ছুটে এসে বলটি এক হাতে তুলে নিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে ছোঁড়ার চেষ্টা করেন। কিন্তু কোনও কারণে তিনি সামনে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মাকে দেখতে পাননি।
যাই হোক, রোহিত শর্মার তেমন কিছু আঘাত লাগেনি। পুরো ঘটনায় ধারাভাষ্যকাররাও রসিকতা করেন। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে মিম। নেটিজেনরা পৃথ্বী শ-কে বেশ ট্রোল করেছেন। প্রথম দুটি টেস্টে ওপেনার হিসেবে খেলতে নেমে একেবারেই সুবিধা করতে পারেননি পৃথ্বী। অফ ফর্মে দেখিয়েছে তাঁকে।
গাব্বায় শুক্রবার থেকে শুরু হওয়া চতুর্থ টেস্টে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই দুই অজি ওপেনারকে ফিরিয়ে দিয়ে ম্যাচের প্রথম ঘণ্টায় দাপট দেখায় ভারতের অনভিজ্ঞ বোলিং লাইনআপ। ১ রানেই বিপজ্জনক ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। শার্দুল ঠাকুর ফেরান মার্কাস হ্যারিসকে।এরপর স্টিভ স্মিথকে আউট করে টেস্ট ক্রিকেট কেরিয়ারে তাঁর প্রথম উইকেট সংগ্রহ করেন ওয়াশিংটন সুন্দর। ম্যাথু ওয়েডকে ফেরান নটরাজন। এটি তাঁর প্রথম টেস্ট উইকেট। সেঞ্চুরি করে নটরাজনের বলেই আউট হন লাবুশানে। ২১৩ রানে তাদের পঞ্চম উইকেট পড়ে। দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৭৪।ক্যামেরন গ্রিন ২৮ ও টিম পেইন ৩৮ রানে ক্রিজে রয়েছেন।

সেরা শিরোনাম

East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget