এক্সপ্লোর

India vs Australia Melbourne Test Day 3: তৃতীয় দিনের শেষে ২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, জয়ের লক্ষ্যে ভারত

Team India is looking to win the second test against Australia. | আগামীকাল ভারতীয় দল দ্রুত অস্ট্রেলিয়ার বাকি চারটি উইকেট তুলে নিতে পারলেই সিরিজে সমতা ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ থাকছে।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সমতা ফিরিয়ে আনার লক্ষ্যে লড়াই চালাচ্ছে ভারতীয় দল। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের শেষে দুর্দান্ত জায়গায় অজিঙ্কা রাহানেরা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মাত্র ২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। হাতে আর চার উইকেট। ক্রিজে ক্যামেরন গ্রিন (১৭) ও প্যাট কামিন্স (১৫)। আগামীকাল ভারতীয় দল দ্রুত অস্ট্রেলিয়ার বাকি চারটি উইকেট তুলে নিতে পারলেই সিরিজে সমতা ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ থাকছে। গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৭৭/৫। রাহানে ১০৪ ও রবীন্দ্র জাডেজা ৪০ রানে অপরাজিত ছিলেন। আজ ৩২৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। রাহানে ১১২ করার পর রানআউট হয়ে যান। জাডেজা করেন ৫৭ রান। রবিচন্দ্রন অশ্বিন করেন ১৪ রান। উমেশ যাদব করেন ৯ রান। জসপ্রীত বুমরাহ কোনও রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও নাথান লিয়ন তিনটি করে এবং প্যাট কামিন্স দু’টি ও জশ হ্যাজেলউড একটি উইকেট নেন। প্রথম ইনিংসে ১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই জো বার্নসের (৪) উইকেট হারায়। দলের ৪২ রানের মাথায় ফিরে যান মার্নাস লাবুশেন (২৮)। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দুই অঙ্কের রান পেলেন না স্টিভ স্মিথ (৮)। ম্যাথু ওয়েড করেন ৪০ রান। অধিনায়ক টিম পেইন মাত্র এক রান করেই ফিরে যান। ট্রেভিস হেড করেন ১৭ রান। ভারতের হয়ে জোড়া উইকেট নেন রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন বুমরাহ, উমেশ, মহম্মদ সিরাজ ও অশ্বিন। দিনের শেষে এই সিরিজের বাকি টেস্টগুলিতে ভারতীয় দলের অধিনায়ক রাহানে বলেছেন, ‘সহজাত প্রবৃত্তি অনুযায়ী খেলাই অধিনায়কত্বের মূল বিষয়। মন যা বলছে, সেই অনুযায়ী কাজ করা জরুরি। বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ওরা ঠিক জায়গায় বল রেখে গিয়েছে। আমার এই ইনিংস সত্যিই স্পেশাল। শতরান করা সবসময়ই আলাদা গুরুত্ব পায়। তবে আমার এখনও মনে হয়, ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে যে শতরান করেছিলাম, সেটাই আমার সেরা ইনিংস। এই ম্যাচ এখনও শেষ হয়ে যায়নি। আমাদের আরও চারটি উইকেট নিতে হবে।’ আজ রানআউট হওয়া প্রসঙ্গে রাহানে বলেছেন, ‘প্রথমে আমার মনে হয়েছিল, ঠিক সময়ে ক্রিজে ঢুকে গিয়েছি।  জাডেজাকে বলি, আমার রানআউট হওয়া নিয়ে ভাবতে হবে না। তুমি ভালভাবে ব্যাটিং করে যাও।’

সেরা শিরোনাম

Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget