এক্সপ্লোর

Ind vs Eng, 2021: চেন্নাইয়ে কার্যত ইংল্যান্ডকে দুরমুশ করল ভারত, কোন পথে এল জয়?

প্রথম টেস্টে হারের পর সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল কার্যত অ্যাসিড টেস্ট।  গুরুত্বপূর্ণ এই টেস্টে টসে জেতেন ভারতের অধিনায়ক কোহলি। স্বাভাবিকভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।  কিন্তু শূন্য রানেই আউট হয়ে যান ওপেনার শুভমান গিল। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে জুটিতে স্কোরবোর্ডে ৮৫ রান যোগ হওয়ার পর ফের ধাক্কা খায় ভারত।  ২১ রান করে আউট হন পূজারা। অধিনায়ক বিরাট কোহলিও খাতা না খুলেই ফিরে গিয়েছিলেন।

চেন্নাই: প্রথম টেস্টে হারের পর সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল কার্যত অ্যাসিড টেস্ট।  গুরুত্বপূর্ণ এই টেস্টে টসে জেতেন ভারতের অধিনায়ক কোহলি। স্বাভাবিকভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।  কিন্তু শূন্য রানেই আউট হয়ে যান ওপেনার শুভমান গিল। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে জুটিতে স্কোরবোর্ডে ৮৫ রান যোগ হওয়ার পর ফের ধাক্কা খায় ভারত।  ২১ রান করে আউট হন পূজারা। অধিনায়ক বিরাট কোহলিও খাতা না খুলেই ফিরে গিয়েছিলেন। ৮৬ রান তিন উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারত। এই অবস্থা থেকে ইনিংসের হাল ধরেন দুই মুম্বইকর-রোহিত ও আজিঙ্কা রাহানে।  তাঁদের জুটিতে ১৬২ ভারতের ইনিংসের ভিত মজবুত করে। রোহিত দুরন্ত শতরান করেন। কিন্তু তিনি ১৬১ রানে ফিরে যাওয়ার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি রাহানেও। দলের ২৪৮ রানে রোহিত আউট হন। এরপরই ২৪৯ রানের মাথায় ৬৭ রান করে প্যাভিলিয়নে ফেরত যান রাহানে। এরপর ঋষভ পন্থের  আক্রমণাত্মক ব্যাটিং প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩২৯ রানে পৌঁছে দেয়।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চিপকের পিচে একেবারেই সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ১৩৪ রানে অলআউট হয়ে যায় তারা। এখানেই কার্যত এই ম্যাচের ভাগ্য স্পষ্ট হয়ে যায়। প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

দ্বিতীয় দিনে মোট ১৫ উইকেটের পতন হয়। ভারতের প্রথম ইনিংস শেষ হয়। ইংল্যান্ডের প্রথম ইংনিসও শেষ হয়। দ্বিতীয় ইনিংসে ভারতের প্রথম উইকেটের পতন ঘটে।

দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানের লিড নিয়ে ভারত খেলতে নামে। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকলেও লিড বাড়িয়ে নিতে থাকে ভারত। এরমধ্যে টেস্টের তৃতীয় দিনে কোহলির সঙ্গে অশ্বিনের জুটিতে ৯৬ রান যোগ হয়। কোহলি ৬২ রান করে গেলেও দুরন্ত শতরান করেন অশ্বিন। ১০৬ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ভারত করে ২৮৬ রান।

ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ছিল ৮৮২ রানের। চেন্নাইয়ের পিচে এই স্কোর তাড়া করা ছিল কার্যত অসম্ভব। গতকাল তৃতীয় দিনেই ইংল্যান্ড তিন উইকেট হারায়।

ম্যাচের চতুর্থ দিন লাঞ্চের আগেই ইংল্যান্ড আরও চারটি উইকেট হারায়।

মধ্যাহ্নভোজের বিরতির পর মিনিট কুড়ির মধ্যে বাকি তিন উইকেট তুলে নিয়ে ৩১৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget