এক্সপ্লোর

Ind vs Eng, 2021: ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রস্তুতিতে ফিল্ডিংয়ের মহড়া, টিম অশ্বিনকে হারাল টিম বিরাট

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। ফিল্ডিংয়ের মহড়ায় ২ দলে ভাগ হয়ে মজাদার প্রতিযোগিতায় অংশ নিলেন ক্রিকেটাররা। প্রতিযোগিতায় টিম বিরাট হারিয়ে দিয়েছে টিম অশ্বিনকে।

ডারহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে আগামী ৪ অগাস্ট থেকে। তার আগে সিরিজের প্রস্তুতিতে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট, রোহিত, রাহানে, পূজারাদের নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। এবার ফিল্ডিংয়ের মহড়া সারল ভারতীয় দল। দুটো দলে ভাগ হয়ে একটা মজাদার প্রতিযোগিতাও খেললেন ক্রিকেটাররা। একদলকে নেতৃত্ব দিলেন বিরাট, আরেক দলকে নেতৃত্ব দিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রতিযোগিতায় বিরাটের দল হারিয়ে দিল অশ্বিনের দলকে। বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ২ দলে ভাগ হয়ে ফিল্ডিংয়ের মহড়া সারলেন ভারতীয় ক্রিকেটাররা। পরে ফিল্ডিং কোচ আর শ্রীধর পুরো বিষয়টা সম্পর্কে জানালেনও।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর থেকে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। টেস্ট সিরিজে রুটদের বিরুদ্ধে নামার আগে এমিরেটস রিভার্সসাইডে কাউন্টি সিলেক্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারী দল। কিন্তু নিজেরা প্রস্তুতি পর্ব পুরোপুরি শুরু করে দিল টিম ইন্ডিয়া। এদিন যেমন অনুশীলনে ফোকাস দেওয়া হয়েছিল ফিল্ডিংয়ে। ফিল্ডিংয়ের বিভিন্ন কলা সম্পর্কে আর শ্রীধর অনেকক্ষণ ক্লাস নিলেন। 

ফিল্ডিংয়ের মহড়ায় এদিন ক্যাচিং, ডিরেক্ট থ্রোয়িং, বোলিং এন্ড থেকে থ্রোয়িং সব কিছুই অনুশীলন করা হল। এরপর আন্ডার আর্ম থ্রোয়িংও অনুশীলন করেন ক্রিকেটাররা। শ্রীধর বলেন, 'আমরা দুটো দলে ভাগ করে নিয়েছিলাম। এক দলে ছিল বিরাট, রোহিত ও অন্যান্যরা। অন্য দলে ছিল অশ্বিন ও পূজারা সহ বাকিরা। প্রতিযোগিতায় বিরাটের দল ১০-৮ ব্যবধানে হারিয়ে দেয় অশ্বিনের দলকে।' অন্যদিকে করোনা আক্রান্ত হওয়া ঋষভ পন্থ তাঁর আইসোলেশন পিরিয়ড শেষ করলেও এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না।দুটো আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট হাতে পেলেই দলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন দিল্লির তরুণ উইকেটকিপার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
England vs India Live: দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
Virat Kohli: কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
Lionel Messi: বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget