এক্সপ্লোর

ভারতের অসাধারণ বোলিং, স্যাম কুরানের লড়াই সত্ত্বেও ২৪৬ রানে অলআউট ইংল্যান্ড

সাউদাম্পটন: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুই টেস্টে হারের পর তৃতীয় টেস্ট জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারতীয় দল। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টের খেলা যেখানে শেষ করেছিলেন, আজ সাউদাম্পটনের রোজ বোলে চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা সেখান থেকেই শুরু করলেন ভারতীয় ক্রিকেটাররা। দিনের তৃতীয় সেশনে ২৪৬ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। লড়াই করলেন স্যাম কুরান (৭৮) ও মইন আলি (৪০)। ভারতের সব বোলারই দারুণ পারফরম্যান্স দেখালেন। জসপ্রীত বুমরাহ তিন উইকেট নেন। ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন দু’টি করে উইকেট নেন। একটি উইকেট নেন হার্দিক পাণ্ড্য। দিনের শেষে ভারতীয় দলের রান বিনা উইকেটে ১৯। ক্রিজে শিখর ধবন (৩) ও লোকেশ রাহুল (১১)। আজ শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ইংল্যান্ড। মধ্যাহ্নভোজের বিরতিতে জো রুটের দলের রান ছিল ৪ উইকেটে ৫৭। চা-পানের বিরতিতে রান হয় ৬ উইকেটে ১৩৯।সেখান থেকে কুরানের লড়াইয়ের জেরে ভদ্রস্থ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। না হলে ঘরের মাঠে রুটদের লজ্জায় পড়তে হত। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রুট। শুরুতেই কিটন জেনিংসকে (০) ফিরিয়ে দেন বুমরাহ। এরপর দলের ১৫ রানের মাথায় ফিরে যান রুট (৪)। এই উইকেটটি নেন ইশান্ত। ২৮ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। এবার জনি বেয়ারস্টোকে (৬) ফিরিয়ে দেন বুমরাহ। ৩৬ রানে ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন হয়। অ্যালেস্টার কুককে (১৭) ফেরান হার্দিক। বেন স্টোকসকে (২৩) ফেরান শামি। তিনিই জোস বাটলারকেও (২১) আউট করে ইংল্যান্ড শিবিরে ষষ্ঠ আঘাত হানেন। মইনকে ফেরান অশ্বিন। আদিল রশিদকে (৬) আউট করেন ইশান্ত। স্টুয়ার্ট ব্রডকে (১৭) ফেরান বুমরাহ। শেষ উইকেট নেন অশ্বিন।

সেরা শিরোনাম

Argentina Football Team: ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
Manchester United: ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget