এক্সপ্লোর

প্রয়োজনে ব্যাট হাতে লড়াইয়ে তৈরি, তবে আশা করছি যে নামার প্রয়োজন হবে না, বললেন ইশান্ত

বার্মিহাম: রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৮৪ রান। ইংল্যান্ডের দরকার ৫ উইকেট। ভারতের জয়-পরাজয়ের মাঝে দুলছে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। তাঁর সঙ্গে ক্রিজে অপরাজিত রয়েছেন দীনেশ কার্তিক। প্রথম ইনিংসে ১৪৯ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন কোহলি। চতুর্থ দিন সবার নজর থাকবে কোহলির ব্যাটের দিকেই। এরইমধ্যে ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মাও প্রয়োজনে ব্যাট হাতে লড়াই করতে তৈরি। গতকাল দিনের শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, নিজের ব্যাটিং নিয়ে তিনি আত্মবিশ্বাসী।তবে গতকাল টেস্টের তৃতীয় দিনে পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের মিডল অর্ডার ছত্রখান করে দিয়েছিলেন ইশান্ত। তাঁর আগে আর অশ্বিন ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানকে আউট করেন। তাঁদের যুগলবন্দীতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অল আউট হয়ে যায়। গতকাল ইশান্ত ইংরেজ ব্যাটসম্যানদের বারেবারেই নাজেহাল করেছেন। ইশান্ত বলেছেন, কাউন্টি ক্রিকেট খেলে তিনি উপকৃত হয়েছেন। তিনি বলেছেন, কাউন্টি ক্রিকেটে তিনি একটা ৫০ রানের ইনিংসও খেলেছেন। কাজেই নিজের ব্যাটিং নিয়েও আত্মবিশ্বাস রয়েছে তাঁর। ইশান্ত বলেছেন, বিরাট ও ডিকে বেশ ভালো ব্যাটিং করছেন।ওরাই কাজটা করে দেবে। তাই আশা করছি, আমার আর ব্যাটিং করার প্রয়োজন হবে না। গতকাল জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের পাঁচ উইকেট পড়ে যায়। সেখান থেকে কোহলি ও কার্তিকের জুটি তৃতীয় দিনের খেলা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তাঁদের জুটিতে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। ইশান্ত বলেছেন, শেষ ইনিংসে বিরাট ১৫০-র মতো রান করেছে। ওই ইনিংস আমাদের প্রচুর আত্মবিশ্বাস যুগিয়েছে। ডিকে প্রথম ইনিংসে আউট হয়ে গিয়েছিল। কিন্ত এই ইনিংসে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলছে। দলের দ্রুত উইকেট পড়ে যাওয়া নিয়ে ইশান্ত বলেছেন, বিষয়টি এত গুরুতর কিছু নয়। কারণ আমরাও ওদের ব্যাটসম্যান দ্রুত আউট করেছি। ক্রিকেটে একটা বড় পার্টনারশিপ হলেই ছোটখাটো লক্ষ্য তাড়া করা সম্ভব। ইশান্ত মনে করছেন, দ্বিতীয় ইনিংসে ভারত কঠিন সময়টা পেরিয়ে এসেছে। রোদ বেরোলে উইকেটে কোনও সমস্যা থাকবে না। আকাশ মেঘলা থাকলেই বল সুইং করছে এখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget