এক্সপ্লোর

IND vs ENG, 5th Test: ভারত-ইংল্যান্ড ম্যাচ বাতিল, মিম বানিয়ে হতাশা প্রকাশ ভক্তদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ম্য়াচ বাতিল হয়ে যেতেই সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেন ক্রিকেট ভক্তরা। ছড়িয়ে পড়ে প্রচুর মিম।

ম্যাঞ্চেস্টার: ভারতীয় শিবিরে করোনার হানা। যার জেরে আপাতত স্থগিত হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ইংল্যান্ডের সঙ্গে এই ম্যাচ রিশিডিউল করা হবে।

ম্য়াচ বাতিল হয়ে যেতেই সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেন ক্রিকেট ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রচুর মিম। কিছুদিন আগে একটি ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন করেছিলেন রাহুল দ্রাবিড়। সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছিল যানজটে আটকে মেজাজ হারাচ্ছেন 'দ্য ওয়াল'। মাঠে যিনি বরাবর শান্ত, সংযত হিসাবেই পরিচিত ছিলেন। অথচ স্বভাববিরুদ্ধভাবে সেই বিজ্ঞাপনে দ্রাবিড়কে লোকজনের সঙ্গে ঝগড়া করতে, এমনকী ব্যাট নিয়ে মারার ভঙ্গিতে হুঙ্কার দিতেও দেখা যায়।

শুক্রবার ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ভেস্তে যেতেই ফের সেই বিজ্ঞাপনটি ভাইরাল হয়। অনেকেই সেই বিজ্ঞাপনটি ব্য়বহার করে মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এক ক্রিকেট অনুরাগী লেখেন, 'যখন পঞ্চম টেস্টের জন্য অপেক্ষা করার পর তা বাতিল হয় তখন মানসিক অবস্থা এরকমই দাঁড়ায়।' সেই মিমটি ভাইরাল হয়েছে।

এক ভক্ত আবার ট্যুইট করেছেন, 'জিমি অ্যান্ডারসনের এখন বয়স ৩৯ বছর আর ভারত-ইংল্যান্ড পরবর্তী টেস্ট সিরিজ ২০২৪ বা ২০২৫ সালে হলে তখন আর দুই গোট (গ্রেটেস্ট অফ অলটাইম)-এর মানে অ্যান্ডারসন ও বিরাট কোহলি দ্বৈরথ দেখার কোনও সম্ভাবনা নেই।'

সূত্রের খবর, শুক্রবার করোনার জেরে খেলতে অস্বীকার করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরপরই ইসিবি জানিয়ে দেয় যে, পঞ্চম টেস্ট শুরু হচ্ছে না। ভারত না খেলায়, সিরিজের ফল কী হবে সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। আইসিসি-র নিয়ম বলছে, করোনার কারণে দল না নামানো গেলে তার জন্য সংশ্লিষ্ট দলের কোনও শাস্তি হয় না। অর্থাৎ, ইংল্যান্ডকে ওয়াক ওভার দেওয়ার সম্ভাবনা নেই। আপাতত পরিবর্তিত সূচিতেই টেস্ট ম্যাচটি হবে বলে ধরে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget