এক্সপ্লোর

India vs England: বৃহস্পতিবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড দ্বৈরথ, দেখে নিন পাঁচ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি

IND vs ENG Test Series: ২০১২ সালে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। আর সেবার ভারতের ঘরের মাটিতে ভারতকে টেস্টে হারিয়ে দিয়ে গিয়েছিল ইংল্যান্ড।

মুম্বই: আগামী ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ (Test Series)। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। দেশের মাটিতে টানা ১৬টি টেস্ট সিরিজে ভারত। ২০১২ সালে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। আর সেবার ভারতের ঘরের মাটিতে ভারতকে টেস্টে হারিয়ে দিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। 

এক নজরে পাঁচ ম্য়াচের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি

ভারত বনাম ইংল্য়ান্ড প্রথম টেস্ট রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। সকাল ৯.৩০ থেকে খেলা শুরু হবে।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমের রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে দেখা হবে। সকাল ৯.৩০ থেকে ম্য়াচ শুরু হবে।

তৃতীয় টেস্টটি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে খেলা হবে। একই সময় খেলা শুরু হবে।

চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে খেলা শুরু হবে ৯.৩০ থেকে। 

পঞ্চম টেস্টটি ৭ মার্চ থেকে শুরু হবে ধরমশালা। খেলা শুরু একই সময়।

বাজবল নিয়ে কী বললেন জাহির খান?

জাহির বলছেন, 'এখনকার দিনে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ বড় একটা দেখা যায় না। অবশ্যই চর্চায় থাকবে বাজবল। আমি দেখতে চাই ইংল্যান্ড সেই একই মনোভাব নিয়ে এখানে নামে কি না। এখানে যে ধরনের উইকেটে খেলা হবে তা নিয়েও আলোচনা হবে। দুই দলই চাইবে নিজেদের প্রাধান্য দেখাতে।'

ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝাও মনে করেন, ভারতের মাটিতে স্পিন বোলিং সহায়ক পিচে বাজবল তত্ত্ব প্রয়োগ করা সহজ হবে না। প্রজ্ঞান বলেছেন, 'বাজবল মানে ভয়ডরহীন ক্রিকেট খেলা যে তত্ত্ব প্রয়োগ করে ইংল্যান্ড ক্রিকেট দল একটা মানসিক সুবিধা নিয়ে থাকে। তবে ভারতের মাটিতে বাজবল মানসিকতা নিয়ে এগনো কঠিন হবে। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধেই শুধু নয়, যশপ্রীত বুমরা সহ ভারতীয় পেসারদের বিরুদ্ধেও এত আগ্রাসী খেলা সম্ভব হবে না।'

বাজবল তত্ত্ব ব্যুমেরাং হয়ে ফিরলে বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের কোনও বিকল্প পরিকল্পনা ভাবা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে ওঝার। প্রাক্তন বাঁহাতি স্পিনার বলেছেন, 'আমি নিশ্চিত ইংল্যান্ড তাদের এই বাজবল তত্ত্ব নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তবে সেই পরিকল্পনা কাজ না করলে কী হবে, বিকল্প চিন্তাভাবনাও করে রাখা উচিত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget