এক্সপ্লোর

IND vs ENG: দুরন্ত সুইংয়ে নাস্তানাবুদ করেছেন ইংলিশ ব্যাটারদের, কী বলছেন ভুবনেশ্বর?

IND vs ENG T20:আয়ারল্যান্ড (Ireland) সিরিজ থেকেই ছন্দে রয়েছেন। গতকাল ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। আর তারপরই ভুবি জানিয়ে দিলেন তাঁর গেমপ্ল্যান সম্পর্কে।

এজবাস্টন: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয়। বল হাতে ম্যাচে একাই ৩ উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আয়ারল্যান্ড (Ireland) সিরিজ থেকেই ছন্দে রয়েছেন। গতকাল ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। আর তারপরই ভুবি জানিয়ে দিলেন তাঁর গেমপ্ল্যান সম্পর্কে।

কী বললেন ভুবনেশ্বর কুমার?

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের সেরার পুরস্কার হাতে তারকা ডানহাতি পেসার বলছেন, ''যখন সুইং থাকে, তখন আমি আক্রমণাত্মক বোলিং করার চেষ্টা করি। একটি বল আউট সুইং ও একটি বল ইনসুইং করি সাধারণত। ফ্ল্যাট ট্র্যাকে ব্যাটারদের সুবিধে। কিন্তু এখানে গত ২ ম্য়াচেই সুইং পেয়েছি। ফলে আমি আক্রমণাত্মক বোলিংয়ের চেষ্টাই করে গিয়েছি। এতে আমার উইকেট পাওয়ার সুযোগ তৈরি হয় অনেক। তবে একই সঙ্গে নিজের বলের লাইন লেংথ নিয়ন্ত্রণে রাখতে হয়।''

চোট আঘাত তাঁর কেরিয়ারে বারবার প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি টেস্ট দল থেকে দীর্ঘদিন বাইরে রয়েছেন। তবে ভুবি সাদা পোশাকের ক্রিকেট খেলতে চান ফের। তিনি বলেন, ''আমি বেশি কিছু ভাবছি না। অবশ্যই যদি টেস্টে ফের সুযোগ আসে আমি নিঃসন্দেহে খেলতে চাই। যাই সুযোগ পাব, তা ভাল মতো কাজে লাগানোর চেষ্টা করব।'' 

ম্যাচের সেরা ভুবি

বল হাতে ভারতের জয়ের নায়ক ভুবনেশ্বর কুমার। কেন তিনি ভারতের টি-টোয়েন্টি দলে কার্যত অপরিহার্য, তা এদিন ফের প্রমাণ করলেন ভুবি। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। যার মধ্যে রয়েছে একটি মেডেন ওভারও। তাঁর শিকারের তালিকায় জেসন রয়, জস বাটলার ও রিচার্ড গ্লিসন। ইংরেজ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন ভুবনেশ্বরই। স্বাভাবিকভাবেই তাঁকে ছাড়া আর কাউকে ম্যাচের সেরা বাছা সম্ভব ছিল না। ভুবি যদি বল হাতে কামাল দেখান, তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেললেন রবীন্দ্র জাডেজা। 

আরও পড়ুন: উইম্বলডনের নতুন রানি, কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতলেন এলিনা রিবাকিনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget