এক্সপ্লোর

IND vs SA: শতরান হাঁকিয়ে 'মাসল' সেলিব্রেশন, নির্বাচকদের কী বার্তা দিলেন স্যামসন?

Sanju Samson: স্ট্রাইক রেট একেশোর ওপর। তবুও ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে তাঁকে না নিয়ে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে বেছে নিয়েছিল নির্বাচক কমিটি।

পার্ল: নিজের প্রথম ওয়ান ডে শতরান হাঁকিয়েছেন গতকাল। তৃতীয় ওয়ান ডে ম্যাচে (ODI) প্রোটিয়াদের (IND vs SA) বিরুদ্ধে ১০৮ রানের ইনিংস খেলেছেন। সেঞ্চুরি হাঁকানোর পর মাসল প্রদর্শনের মাধ্যমে নির্বাচকদের প্রতি কিছু বার্তাও দিয়েছেন তরুণ এই ক্রিকেটার। পঞ্চাশের ওপর গড় ওয়ান ডে ফর্ম্য়াটে। স্ট্রাইক রেট একেশোর ওপর। তবুও ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে তাঁকে না নিয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ঈশান কিষাণকে (Ishan Kishan) বেছে নিয়েছিল নির্বাচক কমিটি। গতকাল শতরান হাঁকানোর পর সঞ্জু স্য়ামসন (Sanju Samson) বলছেন, ''গত ৩-৪ মাস আমার কাছে ভীষণ কঠিন ছিল, আমার লড়াইটা আমার সঙ্গেই ছিল। এখানে যখন পা রেখেছিলাম সিরিজ খেলতে, তখন থেকেই চাইছিলাম যে এমন একটা ইনিংস খেলতে। যেই ইনিংসটা খেলেছি, তা সত্যিই আমার আত্মবিশ্বাস আরও বাড়াবে। আমি ভীষণ খুশি।'' 

২৮ বছরের এই উইকেট কিপার ব্যাটার আরও বলেন, ''আমার বাবাও একজন ক্রীড়াব্যক্তিত্ব ছিলেন। আমি জানি কীভাবে লড়াই করে ফিরে আসতে হয়। যত বেশি পরিশ্রম করব, তত বেশি সাফল্যের খোঁজ মিলবে। আমি নিজেকে অনুশীলনে ডুবিয়ে রেখেছিলাম।'' নিজের শতরান প্রসঙ্গে কী বলবেন? স্যামসন বলছেন, ''সত্যি কথা বলতে আমি স্কোরবোর্ডের দিকে অত দেখিনি। আমি বল দেখে পরিস্থিতি বুঝে খেলতে চেয়েছিলাম। 

স্যামসনকে দরাজ সার্টিফিকেট দিলেন ম্য়াচের পর অধিনায়ক কে এল রাহুলও। তিনি বলছেন, ''স্য়ামসনের আইপিএল রেকর্ড দুর্দান্ত। ও ধারাবাহিক পারফর্মার আইপিএলে। কিন্তু দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পায় না ও। ফলে নিজেকে সেভাবে মেলেও ধরতে পারেনি এতদিন। তবে আমি ভীষণ খুশি যে শেষ পর্যন্ত সঞ্জু সেঞ্চুরি পেল আন্তর্জাতিক ক্রিকেটে।'' উল্লেখ্য, ১১৪ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি পেল্লাই ছক্কা হাঁকান কেরলের এই তরুণ ব্যাটার। 

গতকাল ৭৮ রানের তৃতীয় ওয়ান ডে ম্যাচে প্রোটিয়া বাহিনীকে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই নিয়ে দ্বিতীয় বার ওয়ান ডে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। ব্য়াট হাতে স্যামসনের শতরান, রিঙ্কু সিংহের মারকাটারি ক্যামিও ও পরে অর্শদীপ সিংহের দুরন্ত বোলিংয়ের কোনও জবাব ছিল না মারক্রাম, ক্লাসেনদের কাছে। আর পুরোটাই সম্ভব হয়েছে তরুণ ভারতীয় দলের জন্য। যেই দলে নেই বিরাট, রোহিত, বুমরা, শামির মত অভিজ্ঞরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget