এক্সপ্লোর
'জিঙ্কসের জন্য খুশি', প্রশংসায় পঞ্চমুখ কোহলি
1/5

দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে অধিনায়ক ফাফ ডুপ্লেসির ১২০ রানের সাহায্যে আট উইকেটে ২৬৯ রান করে। জবাবে কোহলির ১১২ এবং আজিঙ্কা রাহানের ৭৯ রানের ভর করে জয় পায় ভারত। দুজনের জুটিতে ১৮৯ রান যোগ হয়।
2/5

টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক কোহলি। তারপর জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ছন্দে ফেরে টিম ইন্ডিয়া। এরপর একদিনের সিরিজটাও জয় দিয়ে শুরু করেছে ভারত। এই জয়কে স্পেশ্যাল বলে অভিহিত করে বলেছেন, শেষ টেস্টের জয়ের ধারা দল একদিনের সিরিজেও অব্যাহত রাখতে চায়। ম্যাচের পর কোহলি বলেছেন, এই জয় স্পেশ্যাল। সিরিজের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হয়। টেস্ট জয়ের ধারা বজায় রাখতে চাই। দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানের কমে বেঁধে রাখতে পেরে সন্তুষ্ট হয়েছিলাম।
Published at : 02 Feb 2018 02:40 PM (IST)
View More
























