এক্সপ্লোর

Virat Kohli: দ্রাবিড়ের জন্মদিনেই তাঁর রেকর্ড টপকে গেলেন বিরাট

India vs South Africa, Cape Town Test Match: আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে অনেক রেকর্ড গড়েছেন, ভেঙেছেন বিরাট কোহলি। গতকাল তিনি আরও একটি নজির গড়লেন। রাহুল দ্রাবিড়কে টপকে গেলেন বিরাট কোহলি।

কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন অল্পের জন্য শতরান না পেলেও, টেস্টে আরও একটি নজির গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কোচ রাহুল দ্রাবিড়ের জন্মদিনেই তাঁর একটি রেকর্ড টপকে গেলেন বিরাট। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের তালিকায় দ্রাবিড়কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট। এই তালিকায় এক নম্বরে সচিন তেন্ডুলকর।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের তালিকায় এক নম্বরে থাকা সচিন ১৫ ম্যাচে ১,১৬১ রান করেছেন। তাঁর শতরানের সংখ্যা ৫। এতদিন দ্বিতীয় স্থানে থাকা দ্রাবিড় ১১ ম্যাচে ৬২৪ রান করেছেন। তাঁর শতরান একটি। দ্রাবিড়কে টপকে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিরাট এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৬৫১ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত তাঁর শতরানের সংখ্যা ২।

চোটের জন্য এই সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি বিরাট। সেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে তৃতীয় টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দল অবশ্য প্রথম ইনিংসে বড় রান করতে পারেনি। বিরাট ৭৯ রান করেন। কিন্তু চেতেশ্বর পূজারা (৪৩) আর কিছুটা ঋষভ পন্থ (২৭) ছাড়া অন্য কোনও ব্যাটসম্যানই বিশেষ লড়াই করতে পারেননি। ফলে ভারতীয় দল প্রথম ইনিংসে ২২৩ রানে অলআউট হয়ে যায়।

প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান এক উইকেট হারিয়ে ১৭। অধিনায়ক ডিন এলগারকে (৩) ফিরিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। আজ যদি ভারতের বোলাররা দক্ষিণ আফ্রিকার বাকি ব্যাটসম্যানদের দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে দিতে পারেন, তাহলে ভারতের এই টেস্ট ও সিরিজ জয়ের সুযোগ থাকবে।

গতকাল নিজের স্বাভাবিক খেলার বদলে ধৈর্য ধরে ব্যাটিং করতে দেখা যায় ভারতের অধিনায়ককে। তিনি ৭৯ রান করেন ২০১ বলে। বাউন্ডারি মারেন ১২টি এবং ছক্কা একটি। টি-এর সময় ১২১ বল খেলে ৩৮ রানে অপরাজিত ছিলেন বিরাট। তিনি কভার ড্রাইভের প্রলোভনে পা বাড়াননি। দিনের তৃতীয় সেশনেও তিনি ধৈর্য ধরেই ব্যাটিং করেন। দলের রান যত বেশি সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়াই বিরাটের লক্ষ্য ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: লামিনেকে লকার রুমে আটকে রাখতে চাইছেন স্কালোনি, কিন্তু কেন?
লামিনেকে লকার রুমে আটকে রাখতে চাইছেন স্কালোনি, কিন্তু কেন?
Argentina vs Spain: ১৯ বছর আগে বাথটাবে স্নান করিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে, ফাইনালের আগে কী বললেন মেসি?
১৯ বছর আগে বাথটাবে স্নান করিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে, ফাইনালের আগে কী বললেন মেসি?
FIFA World Cup 2026: আদৌ তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে খেলবে ফ্রান্স ও ইংল্য়ান্ড? কী বলছেন দেঁশ?
আদৌ তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে খেলবে ফ্রান্স ও ইংল্য়ান্ড? কী বলছেন দেঁশ?
Lionel Messi: এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget