এক্সপ্লোর

IND vs SL: দলে নেই কোনও পরিবর্তন, কনকনে ঠাণ্ডায় টস জিতে প্রথমে ফিল্ডিং রোহিতদের

আজ রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে সিরিজ জয়ের হাতছানি। জিতলেই এক ম্যাচ বাকি থাকতে ট্রফি জয় নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার (Team India)।

ধর্মশালা: টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। আজ রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে সিরিজ জয়ের হাতছানি। জিতলেই এক ম্যাচ বাকি থাকতে ট্রফি জয় নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার (Team India)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে কোনও পরিবর্তন করল না ভারত। লখনউয়ে সিরিজের প্রথম ম্যাচে যে একাদশ খেলেছিল, তাঁরাই খেলছেন শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে।

তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের প্রথমটায় ভারত জিতে গিয়েছে। লখনউ পর্ব মিটিয়ে বাকি দুই ম্যাচ হবে ধর্মশালায়। তবে ধর্মশালায় আকাশ যে মুখ ভার করে রেখেছে। যার জেরে বৃষ্টির আশঙ্কা থাকছে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এমনকী, বৃষ্টিতে ম্যাচ ভেস্তেও যেতে পারে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার ধর্মশালায় বৃষ্টি হওয়ার ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে। তাও আবার মুষলধারে। স্বাভাবিক ভাবেই ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রবল। এর পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে। হাওয়ার গতি থাকবে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। অর্থাৎ, কনকনে ঠাণ্ডা থাকবে। সব মিলিয়ে পেস বোলিংয়ের উপযুক্ত পরিবেশ-পরিস্থিতি। যে কারণে টস জিতে পিচের সতেজ ভাব কাজে লাগাতে চায় ভারতীয় শিবির।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর রোহিত বলেছেন, 'আমরা চাই আমাদের সামনে একটা নির্দিষ্ট রানের লক্ষ্য থাকুক। ম্যাচ যত গড়াবে, ঠাণ্ডা বাড়বে। তবে আমরা তৈরি আছি। হার-জিতের ওপর সব কিছু নির্ভর করে না। আমরা অনেক দিন টানা খেলে চলেছি। ক্রিকেটারেরা চোট আঘাত পাচ্ছে। ক্রিকেটারদের সুস্থতাও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা প্রথম একাদশে থাকা সকলকে পর্যাপ্ত সুযোগ দিতে চাই।'

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, দীপক হুডা, বেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাডেজা, হর্ষল পটেল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget