এক্সপ্লোর

Ind vs SL 3rd T20I:আজ ভারত ও শ্রীলঙ্কার টি ২০ সিরিজের নির্ণায়ক ম্যাচ,কোথায় দেখা যাবে এই ম্যাচ?

এই ম্যাচ যে দল জিতবে, সেই দলই সিরিজ জিতবে। তিন ম্যাচের সিরিজের ফলাফল এখন ১-১।


কলম্বো:  টি ২০ ক্রিকেটে উত্তেজনার যাবতীয় রসদ নিয়েই আজ ভারত ও শ্রীলঙ্কার চলতি সিরিজের নির্নায়ক ম্যাচ। এই ম্যাচ যে দল জিতবে, সেই দলই সিরিজ জিতবে। তিন ম্যাচের সিরিজের ফলাফল এখন ১-১। গতকাল শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। মঙ্গলবার ভারতীয় দলের অলরাউন্ডার ক্রণাল পান্ড্যর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনায় জোরাল ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। সিরিজ থেকে ক্রুণাল ছিটকে গিয়েছেন। সেইসঙ্গে তাঁর ঘনিষ্ট সংস্পর্শে আসা আট ক্রিকেটারকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।স্বাভাবিকভাবেই তাঁরা গতকালের ম্যাচের মতো এদিনের ম্যাচেও খেলতে পারবেন না। ভারত এদিনের ম্যাচেও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে প্রথম একাদশে রাখব। তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের মেলে ধরার একটি ভালো সুযোগ এসেছে।  

অন্যদিকে, শ্রীলঙ্কার ক্রিকেট দল অধিনায়ক ধাসুন শনাকার হাত ধরে হৃত গৌরব ফেরানোর চেষ্টা করছে। এখন দেখে নেওয়া যাক, ভারত ও শ্রীলঙ্কার চলতি সিরিজের তৃতীয় টি ২০ ম্যাচ কখন থেকে এবং টেলিভিশনে কোথায় দেখা যাবে।

উল্লেখ্য, গতকাল সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতকে চার উইকেটে হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।  ১৩৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি সিলভা ৪০ রানে অপরাজিত থাকেন। দলের আট খেলোয়াড় কোয়ারেন্টিনে থাকায় ভারতের হাতে ছিল মাত্র পাঁচ ব্যাটসম্যান। হার্দিক পান্ড্য, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, মনীশ পান্ডে, ইশান কিষাণ, যুজবেন্দ্র চাহল, দীপক চাহার ও কে গৌতমকে কোয়ারেন্টিনে যেতে হয়েছে।


কবে খেলা হবে ভারত ও শ্রীলঙ্কার তৃতীয় টি ২০ ম্যাচ?
আজ বৃহস্পতিবার এই ম্যাচ হবে। 


কখন শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার তৃতীয় টি ২০ ম্যাচ?
ভারত ও শ্রীলঙ্কার তৃতীয় টি ২০ ম্যাচ শুরু হবে রাত আটটায়।

কোথায় খেলা হবে ভারত ও শ্রীলঙ্কার তৃতীয় টি ২০ ম্যাচ?
এই ম্যাচ খেলা হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

কোন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে ম্যাচ?
এই ম্যাচ ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। সম্প্রচার দেখা যাবে সোনি লিভ অ্যাপেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget