এক্সপ্লোর

তৃতীয় টেস্টে হার বাঁচাল শ্রীলঙ্কা, টানা ৯টি সিরিজ জয়ের নজির ভারতের

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে হার বাঁচালেও, সিরিজে হার বাঁচাতে পারল না শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে জয়ের সুবাদে সিরিজে ১-০ জয় পেল বিরাট কোহলির দল। এই নিয়ে টানা ৯টি সিরিজ জয়ের নজির গড়ল ভারত। এর আগে এই নজির ছিল শুধু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। ১৮৮৪ থেকে ১৮৯১-৯২ এর মধ্যে টানা ৯টি সিরিজ জিতেছিল ইংল্যান্ড। অন্যদিকে, অস্ট্রেলিয়া ২০০৫ থেকে ২০০৮-এর মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছিল। এবার ভারতও একই নজির গড়ল। বিরাটদের বিজয় অভিযান শুরু হয়েছিল ২০১৫-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়ার পর ফের শ্রীলঙ্কার বিরুদ্ধেই টেস্ট সিরিজ জিতল ভারত।  এই টেস্টে প্রথম ইনিংসে অধিনায়কের ২৪৩ ও মুরলী বিজয়ের ১৫৫ রানের সুবাদে ৭ উইকেটে ৫৩৬ রান করে ডিক্লেয়ার করে দেয় ভারত। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৩৭৩ রানে। শতরান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও অধিনায়ক দীনেশ চান্দিমল। দ্বিতীয় ইনিংসে ভারত ৫ উইকেটে ২৪৬ রান তুলে ৪০৯ রানে এগিয়ে থেকে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। গতকাল চতুর্থ দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। আজ পঞ্ম দিনের শুরুতেই আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। অ্যাঞ্জেলো ম্যাথিউজকে তুলে নেন তিনি। গতকালের স্কোরের সঙ্গে আর চার রান যোগ হওয়ার পর ৩৫ রানে চতুর্থ উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। গতকালই ২ উইকেট পেয়েছিলেন জাদেজা। আজ আরও একটি উইকেট পান। শ্রীলঙ্কার পঞ্চম উইকেট পড়ে ২০৫ রানে। কিন্তু এরপর আর কোনও উইকেট নিতে পারেননি ভারতের বোলাররা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৯৯ রান হওয়ার পর ম্যাচ ড্র হয়ে যায়। ধনঞ্জয় ডি সিলভা ১১৯ রান করে চোট পেয়ে অবসৃত হন। রোশন সিলভা ৭৪ ও নিরোশন ডিকওয়েলা ৪৪ রানে অপরাজিত থাকেন।

সেরা শিরোনাম

Shapoor Zadran Dies: মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে

ভিডিও

Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরের SP অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget