এক্সপ্লোর

Indian Players Covid Positive: ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে করোনা হানা, আক্রান্ত একাধিক ক্রিকেটার

Indian Players Covid Positive: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেট শিবিরে করোনা হানা।

আমদাবাদ: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেট শিবিরে করোনা হানা। করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের ৭ সদস্য। তার মধ্যে রয়েছেন দলের ৪ ক্রিকেটার। এছাড়া কয়েক জন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত  দলের ক্রিকেটাররা  শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার ও নভদীপ সাইনি (স্ট্যান্ডবাই)। 

আক্রান্তরা প্রত্যেকেই আইসোলেশনে রয়েছেন এখন। সোমবারই ভারতীয় দল আমদাবাদে পৌঁছেছে ওয়ান ডে সিরিজ খেলতে। সেখানেই সবার আরটিপিসিআর টেস্ট হয়। সেই টেস্টেই রিপোর্ট পজিটিভ আসে ৪ ভারতীয় ব্যাটারের। এই মুহূর্তে বিসিসিআই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে। মেডিক্যাল টিম দেখছে আক্রান্তদের। পরিস্থিতি বুঝে পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করা হবে।

মঙ্গলবার গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৩ ম্যাচে ওয়ান ডে সিরিজ ক্লোজ ডোর ম্যাচ হবে। অর্থাৎ করোনার জন্য দর্শক শূন্য গ্যালারিতেই খেলতে হবে ২ দলকে। এক বিবৃতিতে অ্যাসোসিয়শনের তরফে বলা হয়েছে, ''আমরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিন ম্যাচ আয়োজন করতে চলেছি। প্রথম ওয়ান ডে ম্যাচ ভারতীয় ক্রিকেটের জন্য ঐতিহাসিক হতে চলেছে। কারণ ইন্ডিয়ান টিম তাদের ১০০০ তম ওয়ান ডে খেলতে নামছে সেদিন। বিশ্বের প্রথম দল হিসেবে এই নজির গড়তে চলেছে তারা। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা গোটা সিরিজটাই ক্লোজড ডোর করার সিদ্ধান্ত নিয়েছি।''

এদিকে, আমদাবাদ পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও। কায়রন পোলার্ডের নেতৃত্বে সীমিত ওভারের ফর্ম্যাটে সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ২ দল। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে আমদাবাদে পৌঁছেছে ক্যারিবিয়ান দল। পোস্টে লেখা হয়েছে, ''বার্বাডোজ থেকে দীর্ঘ সফরের পর আমদাবাদ পৌঁছোলাম আমরা।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: ম্যাচ হেরে আর্জেন্তিনার ফুটবলারকে চড় বেলিংহ্যামের, নিন্দের ঝড়, কী পদক্ষেপ করবে ফিফা?
Argentina vs England: ম্যাচ হেরে আর্জেন্তিনার ফুটবলারকে চড় বেলিংহ্যামের, নিন্দের ঝড়, কী পদক্ষেপ করবে ফিফা?
Thomas Tuchel: বিশ্ব ফুটবলে সমালোচনা হচ্ছে তাঁর কোচিংয়ের, যদিও পুরস্কার পেলেন তুখেল
বিশ্ব ফুটবলে সমালোচনা হচ্ছে তাঁর কোচিংয়ের, যদিও পুরস্কার পেলেন তুখেল
Shubman Gill Ranking: প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের
প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের
FIFA World Cup 2026: ইংল্যান্ডের হারের সব দায় তুখেলের? ইংল্যান্ড কোচের সমালোচনায় সোচ্চার সে দেশের প্রাক্তনীরাই
ইংল্যান্ডের হারের সব দায় তুখেলের? ইংল্যান্ড কোচের সমালোচনায় সোচ্চার সে দেশের প্রাক্তনীরাই

ভিডিও

TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget