এক্সপ্লোর

IND vs WI: ৪৪ রানে জয় দ্বিতীয় ম্য়াচেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় রোহিতদের

IND vs WI: একই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মা। প্রথমে ব্য়াট করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান বোর্ডে তুলেছিল।

আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও জয় ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মা। প্রথমে ব্য়াট করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ৪৬ ওভারে ১৯৩  রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৪৪ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নিয়ে ১১টি দ্বিপাক্ষিক সিরিজে জয় পেল ভারত।

২৩৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিংয়ে ভালই শুরু করেছিলেন শাই হোপ  ব্রেন্ডন কিং। ২ জনে মিলে বোর্ডে ৩২ রান যোগ করেন ওপেনিংয়ে। প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম আঘাত হানেন ক্য়ারিবিয়ান ইনিংসে। দ্রুত আরও একটি উইকেট তুলে নেন প্রসিদ্ধ। ড্য়ারেন ব্র্যাভো মাত্র ১ রান করে আউট হন। শাই হোপ ২৭ রান করে আউট হন চাহালের বলে। কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন শামারা ব্রুকস। তিনি ৪৪ রানের ইনিংস খেলেন। কিন্তু এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। বল হাতে রীতিমতো ম্যাজিক দেখালেন তিনি। আজ প্রসিদ্ধর স্পেল অনেকটা এরকম, ৯-৩-১২-৪। ক্য়ারিবিয়ান ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডটাই ভেঙে দিলেন প্রসিদ্ধ। তুলে নিলেন ব্রেন্ডন কিং, ড্যারেন ব্র্যাভো ছাড়াও তুলে নিলেন নিকোলাস পুরান ও কেমার রোচকে। শেষ দিকে আকিল হোসেন, ফ্যাবিয়েন অ্যালেন ও ওডেন স্মিথ মিলে একটা চেষ্টা করলেও তা কোনও কাজে আসেনি। ৪ ওভার বাকি থাকতেই ম্য়াচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া। 

এর আগে, এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকালোস পুরান। কায়রন পোলার্ডের চোট থাকায় এই ম্যাচে তিনি নেতৃত্বে দিচ্ছেন। রোহিত শর্মার সঙ্গে এদিন ওপেনে নেমেছিলেন ঋষভ পন্থ। কে এল রাহুলকে মিডল অর্ডারে নামিয়ে মিডল অর্ডার শক্ত করার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু কাজে এল না সেই স্ট্র্যাটেজি। রোহিত নিজে ফিরলেন মাত্র ৫ রান করে। বিরাটের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করলেও খারাপ শট খেলে ক্যাচ আউট হয়ে মাত্র ১৮ রানে প্যাভিলিয়নে ফিরলেন পন্থ। বিরাটও তিনটে বাউন্ডারির সাহায্যে ভাল শুরু করলেও ১৮ রানেই ফিরলেন।

এরপর জুটি বাঁধেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। ২ জনে মিলে বোর্ডে ৯১ রান যোগ করেন। রাহুল ৪৯ রানের মাথায় পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্য়াভিলিয়নে ফেরেন। তবে সূর্য নিজের অর্ধশতরান পূরণ করেন। তবে ৬৪ রানের মাথায় ফ্যাবিয়েন অ্যালেনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর ২৪ ও দীপক হুডা ২৯ রানের ইনিংস খেলে দলের স্কোর দুশোর গণ্ডি পার করে দেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৩৭ রানই বোর্ডে তুলতে পারে টিম ইন্ডিয়া।

সেরা শিরোনাম

Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
IND vs SL Live: অর্ধশতরান মিস করলেন জয়সওয়াল, মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/২
অর্ধশতরান মিস করলেন জয়সওয়াল, মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/২
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
Saransh Jain: শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের
শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget