এক্সপ্লোর

অলিম্পিক প্রতিযোগীদের জন্য অতিরিক্ত টিভি, চেয়ার কিনছে ভারত

রিও ডি জেনিরো: অলিম্পিকে অংশ নেওয়া প্রতিযোগীদের সুবিধার্থে অতিরিক্ত চেয়ার ও টিভি সেট কিনতে চলেছে ভারত। এমনটাই জানালেন ভারতের শ্যেফ দি মিশন রাকেশ গুপ্ত। খবরে প্রকাশ, রিও -তে পৌঁছে চূড়ান্ত অব্যবস্থার মুখোমুখি ভারতীয় হকি দল। গেমস ভিলেজের ঘরে পর্যাপ্ত পরিমাণে চেয়ার-টেবিল নেই বলে অভিযোগ ওঠে৷ খেলোয়াড়দের বসার ব্যবস্থা দূরে থাক, খেলোয়াড়দের পোশাক রাখার জন্য নেই আলমারিও৷ এখানেই শেষ নয়, ঘরে থাকার কথা টেলিভিশনের৷ সেই ব্যবস্থাও নেই৷ চেয়ারের বদলে দেওয়া হয়েছে কয়েকটি বিন ব্যাগ৷ যা দেখে প্রচণ্ড চটেছেন টিম ইন্ডিয়ার হকি কোচ অল্টম্যান্স৷ অভিযোগ জানিয়ে ভারতীয় দলের শ্যেফ দ্য মিশন রাজীব মোহতাকে ইমেল করেন অল্টম্যান্স৷ দাবি, কোনও গুরুত্ব দেননি তিনি৷ অবশেষে হকি ইন্ডিয়াকে টিমের পক্ষ থেকে জানাতেই ক্ষুব্ধ হকি ইন্ডিয়ার সভাপতি নরিন্দর বাত্রা সোশ্যাল মিডিয়ায় একহাত নেন শ্যেফ দ্য মিশনের বিরুদ্ধে। সূত্রের খবর, গেমস ভিলেজের প্রতিটি অ্যাপার্টমেন্টে রয়েছে ৬জন করে খেলোয়াড়৷ চেয়ার মাত্র ২টি৷ সূত্রের খবর, ভারতীয় হকি দলের পক্ষ থেকে ৭টি অ্যাপার্টমেন্টের জন্য দাবি করা হয়েছে আরও ২৮টি চেয়ার, টেলিভিশন ও আলমারি ব্যবস্থা করার জন্য৷ এরপরই নড়েচড়ে বসে ভারতীয় অলিম্পিক কমিটি। এদিন রাকেশ গুপ্ত জানান, প্রতিযোগীদের চাহিদা মেটানোর জন্য তাঁরা দ্বারস্থ হয়েছিলেন গেমস আয়োজক কমিটির। তাঁর দাবি, কমিটি সাফ জানিয়ে দেয়, এর বেশি আয়োজন সম্ভব নয়। রাকেশ জানান, তাঁকে বলা হয়েছে, যা ব্যবস্থা রয়েছে, তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র নির্দেশানুসারেই হয়েছে। আরও জানানো হয়, যদি কোনও দল এর বেশি সুবিধা চায়, তাহলে তাদের ট্যাঁকের কড়ি খরচ করে গেমস কমিটির থেকে কিনতে হবে। রাকেশ জানান, সেইমতো ভারতীয় দলের জন্য অতিরিক্ত চেয়ার ও টিভি কিনতে গিয়ে দেখা যায়, সেগুলি উপলুব্ধ নয়। ফলে বাধ্য হয়ে এবার নিজেদের উদ্যোগে বাইরে থেকে টিভি ও চেয়ার কেনার তোড়জোড় শুরু করে ভারত। জানা গিয়েছে, এর জন্য রিও-র ভারতীয় দূতাবাসের সাহায্য চাওয়া হয়েছে। গেমস আয়োজক কমিটি জানিয়েছে, টিভি সেটে কেবল সংযোগের জন্য যে ওয়্যারিং ও ইনস্টলেশনের প্রয়োজন, তার জন্যও অতিরিক্ত খরচ বহন করতে হবে ভারতকেই। তাতে, সম্মতি জানিয়েছেন রাকেশ। তাঁর আশ্বাস, প্রতিযোগীদের জন্য সবরকম সুবিধার বন্দোবস্ত করা হবে।  

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget