এক্সপ্লোর

Dutee Chand banned: ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ৪ বছরের জন্য নির্বাসিত দ্যুতি চন্দ

Dutee Chand Update: দ্যুতি ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে জোড়া রুপোর পদক জিতেছিলেন। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে পদক জিতেছিলেন দ্যুতি।

নয়াদিল্লি: আবার বিতর্কে দ্যুতি চন্দ (Dutee Chand)। ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার ডোপ টেস্টে (Dope Test) ব্যর্থ হয়ে নির্বাসিত হলেন ৪ বছরের জন্য। ২০২১ সালে ইন্ডিয়ান গ্রাঁ পিকে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র ১১.১৭ সেকেন্ড সময় নিয়েছিলেন দ্যুতি। যা জাতীয় রেকর্ড এখনও পর্যন্ত। এই নির্বাসনের মেয়াদ শুরু হচ্ছে চলতি বছর ৩ জানুয়ারি থেকে। আগামী ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত এই নির্বাসনের মেয়াদ বহাল থাকবে।

২০২২ সালের ৫ ডিসেম্বর যে নমূনা সংগ্রহ করা হয়েছিল। সেখানেই নিষিদ্ধ ওষুধের মাত্রা পাওয়া গিয়েছে। ফলে সেদিনের পর থেকে যে যে সাফল্য পেয়েছেন দ্যুতি। বা যা যা পদক জিতেছেন, কোনও কিছুই আর বিবেচ্য হবে না। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ২.১ ও ২.২ বিধিনিষেধ লঙ্ঘনের জন্য দ্যুতিকে নির্বাসিত করা হয়েছে। অ্যাপিল জানানোর জন্য হাতে ২১ দিন সময় রয়েছে দ্যুতির।

দ্যুতি ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে(Asian Games)  জোড়া রুপোর পদক জিতেছিলেন। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে পদক জিতেছিলেন দ্যুতি। ভুবনেশ্বরে নাডার ডোপিং কন্ট্রোলের অফিসাররা দ্যুতির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে ২ বার করে। যদিও তার প্রথম নমুনায় অ্যানাবলিক এজেন্ট অ্যান্ডারিন, অস্টারিন এবং লিগ্যান্ড্রোলের উপস্থিতি ছিল, দ্বিতীয় নমুনায় অ্যান্ডারিন এবং অস্টারিনের চিহ্ন ছিল।

দ্যুতির ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। সমকামী তিনি। বান্ধবী মোনালিসা দাসের সঙ্গে লিভ ইন করেন। সমলিঙ্গে বিয়ে স্বীকৃতি পেলেই বিয়েও সেরে ফেলতে চান। সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করছেন কোন সংকল্প নিয়ে? এবিপি লাইভকে এক সাক্ষাৎকারে দ্যুতি জানিয়েছিলেন, 'সব মানুষের শরীর এক। মন আলাদা। একটা ছেলে যে একটা মেয়েকেই পছন্দ করবে বা একটা মেয়ে ছেলেকে পছন্দ করবে, তার কোনও মানে নেই। আমি মোনালিসাকে ভালবাসি। পছন্দ করি। ওর সঙ্গে থাকব বলে কথা দিয়েছি। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সুপ্রিম কোর্ট এখনও ছাড়পত্র দেয়নি। অপেক্ষা করছি। আমাদের লড়াই চলবে।'' 

সমাজের কটাক্ষও হজম করতে হয়েছে। বলছিলেন, ''প্রচুর প্রশ্ন উঠেছে। প্রচুর হয়রানি হয়েছে। হেনস্থার শিকার হয়েছি। সমাজ মেনে নেয়নি শুরুতে। বক্রোক্তি শুনতে হয়েছে। পরিবারের অনেকে আপত্তি জানিয়েছে। এক বোনের সঙ্গে মনোমালিন্য হয়েছে। পরে অবশ্য সকলের ধারণা পাল্টেছে। এখন পরিবারও সমর্থন করছে। আর অনেক সময় তো ছেলে-মেয়ের সম্পর্কও বাড়ি থেকে মেনে নেয় না। ধর্ম-জাতপাত নিয়ে অনেক সমস্যা হয় আমাদের দেশে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget