এক্সপ্লোর

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?

FIH Hockey World Cup: বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পুল 'ই'-র দুই ম্য়াচেই পরাজিত হয়েছে ভারতীয় দল

অ্যামস্টেলভেন: গোটা প্রথমার্ধ জুড়ে টানটান লড়াই চলেছিল। প্রথমার্ধে নেদারল্যান্ডসকে কোনও গোল করতে দেয়নি ভারত। একেবারে সেয়ানে সেয়ানে টক্কর চলছিল। তবে একেবারে শেষ কোয়ার্টারেই সবটা বদলে গেল। একের পর এক গোল করে ভারতীয় দলের হৃদয়ভঙ্গ করল ডাচরা। নিজেদের ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে (FIH Hockey World Cup) এই ম্য়াচে ৩-১ জয়ী হয়ে তাঁরা বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর এই ম্য়াচ সেমিফাইনালের ভাগ্য নিজেদের হাতে রাখার জন্য ভারতের জন্য জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হরমনপ্রীত সিংহরা, সেই জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হলেন। অবশ্য তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় রাউন্ডে দুই ম্যাচ হেরে গেলেও, ভারতীয় হকি দল কিন্তু এখনও বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর দৌড় থেকে ছিটকে যায়নি। তবে ভারতের ভাগ্য আর নিজেদের হাতে নেই।

আরও পড়ুন:- কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ? 

পুল 'ই'-র অপর ম্যাচে ইংল্য়ান্ড ও আর্জেন্তিনা মুখোমুখি হবে। সেই ম্যাচে আর্জেন্তিনাকে জিততেই হবে। ইংল্যান্ড যদি আর্জেন্তাইনদের বিরুদ্ধে ম্যাচটি জেতে তাহলে তো কথাই নেই, দুই ম্যাচ জিতে তারা সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবে। এমনকী ম্য়াচ ড্র করলেও, তারা পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে। সেক্ষেত্রে ভারত ও আর্জেন্তিনা, উভয় দলের বিশ্বকাপের সফর শেষ হয়ে যাবে। সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাই আর্জেন্তাইনদের জন্য জয়ই একমাত্র বিকল্প। 

এদিন ভারতের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট ও হকির কিংবদন্তিরা। ম্যাচের সময় স্ট্যান্ডে কিংবদন্তি রাহুল দ্রাবিড়, স্টিভ ওয়া, জেমি ডয়ার এবং তুয়েন ডি নুইয়ার উপস্থিত ছিলেন। তাঁরা এক টানটান লড়াইয়ের সাক্ষী থাকলেন।

 

ভারতীয় হয়ে দলের তারকা অধিনায়ক হরমনপ্রীতই ম্যাচের একমাত্র গোলটি করেন। তাঁকে চোটের জেরে খানিক অস্বস্তিতেও দেখায়, তাও সেই অবস্থা থেকেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। তা সত্ত্বেও ডুকো টেলগেনকাম্প, টেপ হোয়েডেমেকার্স ও থিস ভ্যান ডামের গোলে নেদারল্য়ান্ডস ম্যাচ জিতে নেয়।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
Advertisement

ভিডিও

Jadavpur University News:
Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget