এক্সপ্লোর

Rishabh Pant Test Record: দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি, এবার ৬৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন পন্থ

IND vs ENG: তবে দুর্ভাগ্যজনকভাবে জ্যাক লিচের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে রুটের হাতে ক্যাচ দিয়ে বসেন পন্থ। ২ ইনিংস মিলিয়ে পন্থের ঝুলিতে এই টেস্টে ২০৩ রান।

এজবাস্টন: দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ১৪৬ রানের বিশাল ইনিংস খেলেছেন। তাও মাত্র ১১১ বলে। এবার ম্যাচের চতুর্থ দিন আরও একটি রেকর্ড গড়ে ফেললেন এই তরুণ উইকেট কিপার ব্যাটার। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক টেস্টে ২ ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের মালিক এখন পন্থই। প্রথম ইনিংসে ১৪৬ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন এই বাঁহাতি। তবে দুর্ভাগ্যজনকভাবে জ্যাক লিচের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে রুটের হাতে ক্যাচ দিয়ে বসেন পন্থ। ২ ইনিংস মিলিয়ে পন্থের ঝুলিতে এই টেস্টে ২০৩ রান। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ কোনও একটি টেস্টে। 

পন্থের পরে তালিকায় কে কে রয়েছেন?

এজবাস্টনে রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গেই পন্থ ভেঙে দিয়েছেন ৬৯ বছরের পুরনো বিজয় মঞ্জরেকরের রেকর্ড। ১৯৫৩ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টেস্টে ২ ইনিংস মিলিয়ে ১৬১ রান করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪৩ ও দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেছিলেন তিনি। এতদিন এটিই ছিল সর্বোচ্চ স্কোর এক টেস্টে কোনও ভারতীয় ব্যাটারের। তবে তালিকায় তৃতীয় ও পঞ্চম স্থানেও পন্থই রয়েছে। ২০১৯ সালে সিডনি টেস্টে অপরাজিত ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন তরুণ এই ব্যাটার। ২০১১ সালে বার্মিংহ্যামেই ২ ইনিংস মিলিয়ে ১৫১ রান করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এছাড়া গত বছর সিডনিে প্রথম ইনিংসে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো ৯৭ রান করেছিলেন পন্থ। মোট সেই ম্যাচে পন্থ করেন ১৩৩ রান। 

প্রথম ইনিংসে ২০টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন পন্থ। ভারতও ৪১৬ রান বোর্ডে তুলে নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে লিচের বলে যখন আউট হয়ে ফিরছেন, তখন তাঁর নামের পাশে ৫৭ রান। 

আরও পড়ুন: ''কেরিয়ারের সবচেয়ে অন্ধকারময় সময়'', ট্যুইটারে বিরাটকে নিয়ে হাজারো প্রশ্ন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget