এক্সপ্লোর

IndiaW vs EgyptW: মিশরের বিরুদ্ধে জয় দিয়ে জর্ডন সফর শুরু ভারতীয় মহিলা ফুটবল দলের

India vs Egypt: ভারতীয় সময় অনুযায়ী বুধবার মাঝরাতে তারা ইজিপ্টকে (Egypt) ১-০-য় হারিয়ে সফর শুরু করে। ম্যাচের ৩২ মিনিটের মাথায় তরুণী মিডফিল্ডার প্রিয়াঙ্কা দেবীর গোলে জেতে ভারত।

জর্ডন: জোড়া ফ্রেন্ডলি ম্যাচের সফর জর্ডনে জয় দিয়ে শুরু করল ভারতের মেয়েরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার মাঝরাতে তারা ইজিপ্টকে (Egypt) ১-০-য় হারিয়ে সফর শুরু করে। ম্যাচের ৩২ মিনিটের মাথায় তরুণী মিডফিল্ডার প্রিয়াঙ্কা দেবীর গোলে জেতে ভারত।

ফিফার মহিলা ফুটবলের ক্রমতালিকায় ৫৯ নম্বরে থাকা ভারত এ দিন প্রত্যাশিত ভাবেই তাদের চেয়ে ৩৬ ধাপ নীচে থাকা আফ্রিকান দলের ওপর রীতিমতো আধিপত্য বিস্তার করেই ম্যাচটি জেতে। জর্ডনের প্রিন্স মহম্মদ স্টেডিয়ামে এই ম্যাচে এ দিন শুরু থেকেই দাপট ছিল ভারতের।

ম্যাচের ১৮ মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারত ভারত যদি অধিনায়ক আশালতা দেবীর দূরপাল্লার শটে পা ছুঁইয়ে গোল করতে পারতেন অঞ্জু তামাং। কিন্তু তিনি ব্যর্থ হন। মিনিট দুয়েক পরে ডানদিক দিয়ে ওঠা ডালিমা ছিবারের পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মণীষা। কিন্তু তিনিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। কিন্তু ৩২ মিনিটে ডালিমার পাস থেকে যে সুযোগ পান মিডফিল্ডার প্রিয়াঙ্কা, তা হাতছাড়া করেননি তিনি। বাঁ দিক থেকে মণীষার মাপা ক্রস পেয়ে ডালিমা পাস দেন প্রিয়াঙ্কাকে। তারপরেই গোল। 

দ্বিতীয়ার্ধে ভারতীয় ফুটবলাররা আরও কয়েকটি গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন। না হলে জয়ের ব্যবধান আরও বাড়াতে পারতেন তাঁরা। ৫৫ মিনিটের মাথায় ফরোয়ার্ড রেণুর জায়গায় নামা পিয়ারি জাজা মণীষার ক্রস থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও বিপক্ষের গোলকিপারের তৎপরতায় তা জালে জড়াতে পারেননি।

ম্যাচের বয়স যখন প্রায় ৬০ মিনিট, তখন ইজিপ্ট সমতা আনার সুবর্ণ সুযোগ পেয়ে যায়। গোলের কাছ থেকে শট নেন তাদের অধিনায়ক এঙ্গি আহমেদ সইদ। কিন্তু তা বাঁচিয়ে নেন ভারতের গোলকিপার সৌম্যা নারায়ণস্বামী। ম্যাচের একেবারে শেষ পর্যায়েও সমতা আনার সুযোগ পেয়ে যান হায়াম আব্দেলতিফ। কিন্তু এ বারে বল সৌম্যার গ্লাভসে আটকে যায়। এর পরে আর হার এড়ানোর সুযোগ পায়নি ইজিপ্ট।

সুইডিশ কোচ থমাস ডেনারবির প্রশিক্ষণে ভারতের মেয়েদের সিনিয়র দল শেষ মাঠে নেমেছিল অক্টোবরে এএফসি এশিয়ান কাপে। কিন্তু কোভিড সমস্যার জন্য সেই টুর্নামেন্ট কাটছাঁট করে তাদের ফিরে আসতে হয়। এই সফরের আগে গোয়ায় প্রস্তুতি শিবির করেছিলেন ডেনারবি। তারা যে ভাল ফর্মে রয়েছে, তা গত পাঁচটি প্রস্তুতি ম্যাচেই বোঝা যায়। তিনটি ম্যাচে জেতে তারা এবং তিউনিশিয়া ও বেলারুশের বিরুদ্ধে অল্পের জন্য হার মানতে হয় তাদের। এর পরে গোয়ার শিবির তাদের যে ছন্দে রেখেছে, সেটাই বোঝা গেল বুধবারের ম্যাচে। ভারতীয় দল ফের জর্ডনের বিরুদ্ধে নামবে শনিবার একই সময়ে।     --- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

আরো পড়ুন: কলকাতার বিরুদ্ধে ম্যাচেই আজই বিশাল মাইলস্টোন টপকে যেতে পারেন রোহিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget