এক্সপ্লোর

Rani Rampal Retirement: উনত্রিশ বছর বয়সেই হকিকে আলবিদা জানালেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন

Indian Womens Hockey Team: ১৬ বছরের কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করলেন বৃহস্পতিবারই। রানি দেশের জার্সিতে ক্য়াপ্টেন্সিও করেছেন।

নয়াদিল্লি: হকিকে (Indian Hockey Team) বিদায় জানালেন রানি রামপাল (Rani Rampal)। মাত্র ২৯ বছর বয়সেই এই সিদ্ধান্ত নিলেন দেশের জার্সিতে ক্যাপ্টেন্সি করা রানি। ১৬ বছরের কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করলেন বৃহস্পতিবারই। যে ভারতীয় মহিলা হকি দল টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছিল সেই দলটির নেতৃত্ব দিয়েছিলেন রানি রামপাল। ভারতের (Hockey India) হয়ে মোট ২৫৪ ম্য়াচে ২০৫টি গোল করেছিলেন রানি রামপাল। 

নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের ঘোষণা করে এক বিবৃতিতে রানি লিখেছেন, ''এটা আমার জন্য একটা অসাধারণ সফর ছিল। আমি কখনও ভাবিনি ভারতের হয়ে এতদিন ধরে খেলতে পারব। প্রবল দারিদ্র্যের মধ্যে বড় হতে হয়েছে। কিন্তু কখনও নিজের লক্ষ্য থেকে সরিনি। আর সেই লক্ষ্যটা ছিল, একদিন ভারতের হয়ে খেলব। যা খেলতে পেরেছিলাম।'' উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সেই দেশের জার্সিতে খেলার সুযোগ চলে আসে রানির সামনে। ২০১০ সালে হকি বিশ্বকাপে দেশের হয়ে খেলতে নেমেছিলেন। টুর্নামেন্টে ৭ গোলও করেছিলেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hockey India (@hockeyindia)

দেশের হয়ে অসামান্য সাফল্যের জন্য ২০১৬ সালে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয় রানিকে। এরপর ২০২০ সালে খেলরত্ন পুরস্কারও পান। পদ্মশ্রী সম্মানেও সম্মানিত করা হয় তাঁকে। রানির অবসরের ঘটনায় হকি ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, ''হকিতে শ্রেষ্ঠত্বের একটি যুগ শেষ হল। আজ, আমরা রানি রামপালকে বিদায় জানাচ্ছি, একজন আইকন যিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় হকিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। ভারতের অসংখ্য ম্য়াচ জয়ে ওঁর অবদান অনস্বীকার্য। দেশের প্রচুর ক্রীড়াবিদদের জন্য রানি এক অনুপ্রেরণার নাম। সবকিছুর জন্য ধন্যবাদ রানি। ভারতীয় হকিতে আপনার অবদান বিশাল।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rani Rampal (@ranirampal4)

দেশের জার্সিতে ভারতের মহিলা হকিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের নজির রয়েছে রানিরই। জাতীয় হকি দলের মেয়েদের সাব জুনিয়র বিভাগের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget