এক্সপ্লোর

৭০টি সেঞ্চুরি রয়েছে, কীভাবে টেকনিক নিয়ে প্রশ্ন উঠতে পারে, বিরাটের পাশে দাঁড়িয়ে সওয়াল ইনজামামের

বিরাটের উদ্দেশে ইনজামামের পরামর্শ, ‘উদ্বেগের কিছুই নেই। এই সময় কেটে যাবে। ওর টেকনিক নিয়ে কথাই বলতে চাই না। টেকনিক বদলানোর প্রয়োজন নেই। ও মানসিকভাবে খুব কঠিন। কাটাছেঁড়া করা উচিত নয়। ও দারুণভাবে ফিরে আসবে।’

নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টেই ব্যাট হাতে তিনি ব্যর্থ। চার ইনিংসে মোট রান ৩৮! ওয়েলিংটনে প্রথম টেস্টের দুই ইনিংসে করেছিলেন ২ ও ১৯ রান। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে রান ৩ ও ১৪। নিউজিল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত সফরে ১১ ইনিংসে মোট করেছেন ২১৮ রান। তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে। তিন ফর্ম্যাটেই খেলা হয়েছে, এমন কোনও সফরে এটাই তাঁর কেরিয়ারের নিকৃষ্টতম পারফরম্যান্স। কিউয়িদের কাছে টেস্ট সিরিজে বিপর্যয়ের পর বিরাট কোহলির ব্যাটিং ব্যর্থতার দিকেই আঙুল তুলছেন অনেকে। যদিও ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়ালেন ইনজামাম উল হক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক কোহলির সমালোচকদের একহাত নিয়ে বলেছেন, ‘অনেকেই দেখছি কোহলির টেকনিক ইত্যাদি নিয়ে কথা বলছে। আমি হতবাক এসমস্ত আলোচনায়। ৭০টি সেঞ্চুরি রয়েছে ওর। এরপর কীভাবে ওর টেকনিক নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে!’ ইনজামাম বলেছেন, প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারেই খারাপ সময় আসে। ‘একজন ক্রিকেটার হিসাবে বলতে পারি, প্রত্যেকেরই এমন সময় আসে যখন সবরকম চেষ্টা সত্ত্বেও রান আসে না,’ বলেছেন ইনজামাম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের কোনও ব্যাটসম্যানই সেঞ্চুরি পাননি। ইনজামাম বলছেন, ‘দল ভাল খেলতে পারেনি। কোহলি ব্যর্থ হলে বাকিরা কী করল! এটা খেলার অঙ্গ।’ বিরাটের উদ্দেশে ইনজামামের পরামর্শ, ‘উদ্বেগের কিছুই নেই। এই সময় কেটে যাবে। ওর টেকনিক নিয়ে কথাই বলতে চাই না। টেকনিক বদলানোর প্রয়োজন নেই। ও মানসিকভাবে খুব কঠিন। কাটাছেঁড়া করা উচিত নয়। ও দারুণভাবে ফিরে আসবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget