এক্সপ্লোর

বাটলারের চেষ্টা ব্যর্থ, বৃষ্টিবিঘ্নিত রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে চার রানে হারাল দিল্লি

নয়াদিল্লি: ফিরোজ শাহ কোটলায় আইপিএলের ৩২ তম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস রাজস্থান রয়্যালসকে ৪ রানে হারিয়ে দিয়েছে। দিল্লিতে বৃষ্টির কারণেই বারেবারেই এই ম্যাচে বিঘ্ন ঘটে। এই হারের ফলে রাজস্থানের প্লে-অফে ওঠার সম্ভাবনা আরও ক্ষীণ হল। অন্যদিকে, দিল্লি প্লে-অফে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখল। বৃষ্টির জন্য রাজস্থানের জয়ের জন্য সংশোধিত লক্ষ্য হয় ১২ ওভারে ১৫১ রান। জোস বাটলারের ২৬ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে প্রায় জয়ের দোরগড়ায় পৌঁছে গিয়েছিল রাজস্থান। কিন্তু শেষরক্ষা হল না। শেষ ওভারে রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল ১৫ রান। শেষ দু’বলে ১০। ট্রেন্ট বোল্টের পঞ্চম বলে কৃষ্ণাপ্পা গৌতম চার মারার পরে অঙ্কটা খুব সহজ হয়ে দাঁড়ায়। শেষ বলে চাই ছয়। কিন্তু এক রানের বেশি করতে পারেননি গৌতম। এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক আজিঙ্কা রাহানে। বৃষ্টির জন্য ওভার সংখ্যা ২০ থেকে কমে হয় ১৮। অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের তারকা পৃথ্বী শ নজরকাড়া ৪৭ রানের ইনিংস খেলেন। ঋসভ পন্তের ২৯ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংসী ইনিংস, অধিনায়ক শ্রেয়স আয়ারের চমত্কার হাফসেঞ্চুরির দৌলতে দিল্লি ১৭.১ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান করে। এরপর ফের বৃষ্টি শুরু হয়। ফলে রাজস্থানের জয়ের লক্ষ্য সংশোধন করা হয়। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ডার্সি শর্ট (২৫ বলে ৪৪) ও বাটলার ৩.১ ওভারেই ৫০ রান তুলে ফেলেন। একটা সময় মনে হচ্ছিল রাজস্থানই ম্যাচ জিতবে। কিন্তু সপ্তম ওভারে অমিত মিশ্র বলে বাটলার আউট হতেই সেই সম্ভাবনা কমে যায়। এই ম্যাচে হারের পর পয়েন্ট তালিকায় মুম্বইয়ের থেকে এক ধাপ ওপরে সপ্তম স্থানে রাজস্থান। অন্যদিকে, ৯ ম্যাচের তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠস্থানে পৌঁছল দিল্লি।  

সেরা শিরোনাম

Portugal vs Croatia: 'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং
'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং
Hardik Pandya: MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
Hardik Pandya: MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
FIFA World Cup 2026: নক আউটে মাঠে নামার আগেই লামিন ইয়ামালকে নিয়ে বড় খবর দিলেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে
নক আউটে মাঠে নামার আগেই লামিন ইয়ামালকে নিয়ে বড় খবর দিলেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে
FIFA World Cup 2026: মহাকাশে ফিফা বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে কেন গবেষণা করছে NASA?
মহাকাশে ফিফা বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে কেন গবেষণা করছে NASA?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget