এক্সপ্লোর

আইপিএল ২০১৮- ক্রিকেটারদের নিলাম: ঋদ্ধিমানকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ, দর উঠল ৫ কোটি

বেঙ্গালুরু: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাদশতম পর্যায়ের ক্রিকেটারদের নিলাম চলছে। ৫৭৮ জন ক্রিকেটার এই নিলামে যোগ দিয়েছেন, এঁদের মধ্যে ৩৬১ জন ভারতীয়। # উইকেট কিপার ঋদ্ধিমান সাহাকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ। তাঁর দর উঠল ৫ কোটি টাকা। দিল্লি ডেয়ালরডেভিলস ৩ কোটি টাকায় রেখে দিল মহম্মদ শামিকে। লসিথ মালাঙ্গা ও ইশান্ত শর্মা দল পেলেন না। একই অবস্থা পার্থিব প্যাটেলের। # ১ কোটি টাকার বেস প্রাইসের মণীশ শর্মাকে নিয়ে পঞ্জাব আর চেন্নাইয়ের মধ্যে কড়া প্রতিযোগিতা। ঝাঁপিয়ে পড়ে বেঙ্গালুরুও। শেষমেষ তাঁকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ, ১১ কোটি টাকা দিয়ে। #ভারতীয়দের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি দামে বিক্রি হলেন কেএল রাহুল ও মণীশ শর্মা। বেঙ্গালুরু কেএল রাহুলকে রাখেনি। তাঁকে ১১  কোটি টাকা দিয়ে কিনে নিল পঞ্জাব। # খদ্দের পেলেন না দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। # ৫০ লাখ বেস প্রাইসের করুণ নায়ারকে কিনে নিল কিংস ইলেভেন পঞ্জাব, ৫.৬০ কোটি টাকা দিয়ে। আইপিএল ২০১৮- ক্রিকেটারদের নিলাম: ঋদ্ধিমানকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ, দর উঠল ৫ কোটি # যুবরাজ সিংহের বেস প্রাইস ২ কোটি, ওই টাকা দিয়ে কিনে নিল কিংস ইলেভেন। # ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জোয়ে রুট প্রথমবার নিলামে উঠলেন। বেস প্রাইজ দেড় কোটি। কোনও টিম কিনল না তাঁকে। # ওয়েস্ট ইন্ডিজের ডয়েন ব্রাভোকে টিমে দলগুলির কড়া প্রতিযোগিতা। ৬.৪০ কোটি দিয়ে কিনে নিল পঞ্জাব। কিন্তু চেন্নাই রাইট টু ম্যাচ কার্ড খেলে রেখে দিল নিজেদের কাছে। # কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীরের বেস প্রাইস ২ কোটি। কেকেআর ছেড়ে দিল তাঁকে। ২.৮০ কোটি টাকা দিয়ে কিনে নিল পুরনো দল দিল্লি ডেয়ারডেভিলস। # ফাস্ট বোলার মিশেল স্টার্কের বেস প্রাইস ২ কোটি। ৯ কোটি ৪০ লাখে তাঁকে কিনে নিল কেকেআর। # অজিঙ্ক রাহানের বেস প্রাইস ২ কোটি। ৪ কোটি দর দেয় কিংস ইলেভেন। রাজস্থান রয়্যালস রেখে দেয় রাইট টু ম্যাচের মাধ্যমে। # দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসির বেস প্রাইস দেড়কোটি। কিংস ইলেভেন তাঁকে ১.৬০ কোটি টাকা দিয়ে কেনার চেষ্টা করে। কিন্তু চেন্নাই সুপার কিংস রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে রেখে দেয় তাঁকে। আইপিএল ২০১৮- ক্রিকেটারদের নিলাম: ঋদ্ধিমানকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ, দর উঠল ৫ কোটি #গতবারের সবথেকে মূল্যবান ক্রিকেটার বেন স্টোকসকে সব দলের কড়া টক্কর। ২ কোটির বেস প্রাইসের স্টোকসকে তুলে নিল রাজস্থান রয়্যালস, ১২.৫০ কোটি টাকা দিয়ে। . # হতাশ হতে হল ওয়েস্ট ইন্ডিজের সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলকে। ২ কোটি টাকার বেস প্রাইসের গেইলের প্রথম দিনের নিলামে ক্রেতা জুটল না। # রবিচন্দ্রন অশ্বিনেরও বেস প্রাইস ২ কোটি টাকা। তাঁকেও কিনে নিল কিংস ইলেভেন ৭ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে। # সকলের আগে আসে শিখর ধবনের নাম। ২ কোটির বেস প্রাইসের ধবনের জন্য কিংস ইলেভেন পঞ্জাব ও রাজস্থান রয়্যালস নিলাম শুরু করে। শেষমেষ ৫.২০ কোটি টাকা দিয়ে কিংস ইলেভেন কিনে নেয় তাঁকে।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget