এক্সপ্লোর

ধোনি পাঁচ নম্বরে, আইপিএল-এ সফলতম অধিনায়ক স্মিথ

নয়াদিল্লি: আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড দুর্দান্ত। তাঁকেই আইপিএল-এর সফলতম অধিনায়ক বলে মনে করেন অনেকে। কিন্তু রেকর্ড অন্য কথা বলছে। পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথই আইপিএল-এ সবচেয়ে সফল অধিনায়ক। তিনি ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬টি ম্যাচে জিতেছেন। শতাংশের হিসেবে যা ৬৬.৬৭। ধোনি আইপিএল-এ সফলতম অধিনায়কদের তালিকার পাঁচ নম্বরে। তিনি ১৪৩টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮৩টি ম্যাচে জিতেছেন। ফলে ৫৮.০৪ শতাংশ জয়ের রেকর্ড ধোনির। আইপিএল-এ সফলতম অধিনায়কদের মধ্যে স্মিথের পরেই আছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৭৫টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৪৫টি ম্যাচে দলকে জিতিয়েছেন। জয় ৬০ শতাংশ ম্যাচে। তৃতীয় স্থানে কিংবদন্তী সচিন তেন্ডুলকর। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ৫১টি ম্যাচ খেলে ৩০টিতে জিতেছিল। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তেমন সফল না হলেও, আইপিএল-এ ৫৮.৮২ শতাংশ ম্যাচে দলকে জিতিয়েছেন সচিন। চার নম্বরে অস্ট্রেলিয়ার ক্যামেরন হোয়াইট। তিনি ১২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭টি ম্যাচে জয় পেয়েছেন। আগামী বছরের আইপিএল-এর জন্য ক্রিকেটারদের নিলাম হবে ২৭ ও ২৮ জানুয়ারি। এবার দলগুলির বাজেট ৬৬ কোটি থেকে বেড়ে হয়েছে ৮০ কোটি টাকা। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। এবার ম্যাচের সময়ও বদল হতে পারে। এতদিন সন্ধের ম্যাচ আটটা থেকে শুরু হত। ফলে অনেক রাতে খেলা শেষ হওয়ার পর দর্শকদের বাড়ি ফেরার সমস্যা হয়েছে। সে কথা মাথায় রেখেই এবার সন্ধে সাতটা থেকে খেলা শুরু করার প্রস্তাব দিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। ফ্র্যাঞ্চাইজিগুলির আপত্তি নেই। তবে যে চ্যানেলে খেলা সম্প্রচার হয়, তাদের অনুমোদন দরকার। তাদের আপত্তি না থাকলে আগামী আইপিএল সন্ধের ম্যাচগুলি এক ঘণ্টা এগিয়ে আসবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget