এক্সপ্লোর

‘পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা হবে’, রাসেলকে নিয়ে বেশি ভাবছেন না ফ্লেমিং

এক এক করে দিল্লি, রাজস্থান, পঞ্জাব জয় করেছে চেন্নাই। হার হয়েছে মুম্বইয়ের কাছে। এবার সামনে কলকাতা। নারিন, লিন, রাসেলের বিরুদ্ধেও স্পিন আক্রমণে যেতে পারে চেন্নাই, মত সংশ্লিষ্টমহলের। যদিও স্টিফেন ফ্লেমিংয়ের সাফ কথা, পরিস্থিতি অনুযায়ীই পরিকল্পনা করা হবে।

চেন্নাই: মঙ্গলবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। লড়াই লিগ টেবিলের এক আর দুইয়ের। কলকাতা জিতলে তারা শীর্ষেই থাকবে, আর নাইটরা হারলে একে উঠে আসবে চেন্নাই। ৫ ম্যাচ খেলে দুই দলই ৪টি করে ম্যাচ জিতেছে। দুই দলেরই পয়েন্ট ৮। এই পরিস্থিতিতে কোন দল এগিয়ে তা দাড়িপাল্লায় মেপে বলা মুশকিল। তবে ক্যারিবিয়ান তারকারা যে ফর্মে রয়েছে তাতে কিছুটা হলেও চিন্তায় চেন্নাই থিঙ্ক ট্যাঙ্ক। বিশেষ করে আন্দ্রে রাসেলের ফর্ম চিন্তা বাড়িয়েছে ধোনিদের ।

চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য বলছেন, রাসেলকে নিয়ে বেশি ফোকাস করছেন না। তাঁর কথায়, রাসেল ছাড়াও কলকাতার দলে ক্রিস লিন, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটার রয়েছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফ্লেমিং মনে করেন, একজন ক্রিকেটারকে নিয়ে বেশি পরিকল্পনা করতে গিয়ে অনেক সময়ই বাকিদের নিয়ে ভাবা হয় না । আর এটা অনেক ক্ষেত্রেই বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

আইপিএলের শুরু থেকেই এবার চর্চায় চেন্নাইয়ের স্পিন আক্রমণ। হরভজন সিংহ, ইমরান তাহিরের মতো সিনিয়ররা যে  ভেল্কি দেখিয়েছেন তাতে বিস্মিত অনেকেই। প্রথম ম্যাচ টার্বুনেটর হরভজনের ভেল্কিতেই লুটোপুটি খেয়েছিল আরসিবি। এরপর এক এক করে দিল্লি, রাজস্থান, পঞ্জাব জয় করেছে তারা। হেরেছে শুধু মুম্বইয়ের কাছে। এবার সামনে কলকাতা। নারিন, লিন, রাসেলের বিরুদ্ধেও স্পিন আক্রমণকে সম্বল করতে পারে চেন্নাই। যদিও স্টিফেন ফ্লেমিংয়ের সাফ কথা, পরিস্থিতি অনুযায়ীই পরিকল্পনা করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: সূর্যকুমারের জন্য সুযোগ মেলেনি বিশ্বকাপের স্কোয়াডে, বিরাটকে শ্রদ্ধা জানিয়ে কী বললেন জিতেশ?
সূর্যকুমারের জন্য সুযোগ মেলেনি বিশ্বকাপের স্কোয়াডে, বিরাটকে শ্রদ্ধা জানিয়ে কী বললেন জিতেশ?
IPL 2026: আইপিএল যেন 'হসপিটাল প্রিমিয়ার লিগ', কোটি কোটি টাকার পাঁচ ক্রিকেটারই এখন চিন্তার কারণ দলগুলোর
আইপিএল যেন 'হসপিটাল প্রিমিয়ার লিগ', কোটি কোটি টাকার পাঁচ ক্রিকেটারই এখন চিন্তার কারণ দলগুলোর
MS Dhoni: ২২ বছরের স্মৃতি মুছে ফেলতে চলেছেন ধোনি, আইপিএলে খেলবেন...
২২ বছরের স্মৃতি মুছে ফেলতে চলেছেন ধোনি, আইপিএলে খেলবেন...
Royal Challengers Bengaluru: হতাশায় ঘুম উড়তে পারে বিরাট ভক্তদের, আইপিএলের মধ্যেই বিক্রি হয়ে যেতে পারে আরসিবি
হতাশায় ঘুম উড়তে পারে বিরাট ভক্তদের, আইপিএলের মধ্যেই বিক্রি হয়ে যেতে পারে আরসিবি

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget