এক্সপ্লোর

পিছন থেকে ছুরি খাওয়ার অভিজ্ঞতা আছে, কলহ যেন না হয় সেই চেষ্টাই করছি: দীনেশ কার্তিক

রবিবার রাসেলের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেন কার্তিক। তাঁর কথায়, “রাসেল একজন ভাল ক্রিকেটার। দেখে ভাল লাগছে, একজন খেলোয়াড় হিসেবে রাসেল আরও পরিণত হচ্ছে। আমি ওকে শান্ত থাকতে বলেছি।”

কলকাতা: টানা ছয় ম্যাচে হার। একেবারে কাছে গিয়েও জেতা হয়নি অনেক ম্যাচ। তার ওপর আবার প্রতিযোগিতা থেকেই ছিটকে যাওয়ার ভ্রুকুটি। এই পরিস্থিতিতে দলের মধ্যেই নেতৃত্ব নিয়ে ‘কলহ’। সব মিলিয়ে একবারে ছত্রভঙ্গ অবস্থা কেকেআরের। এমন বেহাল অবস্থা থেকে কিছুটা হলেও অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিল রবিবারের মুম্বই ম্যাচ। রাসেলের অলরাউন্ডার পারফরম্যান্সে ৩৪ রানে রোহিতদের হারাল দীনেশ কার্তিকরা। আর এই জয়ে কিছুটা হলেও আশার আলো জিইয়ে রাখল নাইট রাইডার্স। শেষ চারে যাওয়ার সুযোগ আছে। ক্ষীণ হলেও আছে।

ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক কার্তিকও আশার বাণী শোনালেন। একই সঙ্গে প্রকাশ করলেন ‘হতাশা’ও। বেঙ্গালুরু ম্যাচ হারের পর নিজেই জানিয়েছিলেন, তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। আর এদিন আরও একধাপ এগিয়ে তিনি বলে রাখলেন, পিছন থেকে ছুরি খাওয়ার অভিজ্ঞতা তাঁর আছে! কার্তিক কোনও রাখঢাক না রেখেই জানালেন, “এই পরিস্থিতি অনেক কলহ এবং পিছন থেকে ছুরি মারার মতো ঘটনা ঘটবে। আমি সতর্ক এবং এমন পরিস্থিতি যেন না ঘটে তার জন্য সর্বোতভাবে চেষ্টা করছি।” একই সঙ্গে এও বলেন, “এই প্রতিযোগিতায় মানসিক চাপ অনেক বেশি। সবাইকে সুযোগ দিতে হয় কিছু করে দেখানোর জন্য। দিনের শেষে এটা স্রেফ একটা খেলা। নিজের সেরাটাই দিতে হয়। হাসিখুশি থাকতে হয়, সবার সঙ্গে ভাল ব্যবহার করতে হয়। মাথায় রাখতে হবে সবাই নিজের মতো করে চেষ্টা করছে।”

অতীতে বহুবার রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে। কেন তাঁকে টপ অর্ডারে পাঠানো হয় না? সরাসরি নিশানা করা হয়েছে কার্তিককেও। এদিন সেই সমালোচনার সামনে কার্যত বাধ্য হয়েই রাসেলকে তিনে ব্যাট করতে পাঠানো হয়। জামাইকান তারকাও সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন। বিধ্বংসী ইনিংসে (৮০) ছারখার করে দিয়েছেন মুম্বইয়ের বোলিং। তুলে নিয়েছেন ২টি উইকেটও। রবিবার  রাসেলের এই অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসাও করেন কার্তিক। তাঁর কথায়, “রাসেল একজন ভাল ক্রিকেটার। দেখে ভাল লাগছে, একজন খেলোয়াড় হিসেবে রাসেল আরও পরিণত হচ্ছে। আমি ওকে শান্ত থাকতে বলেছি।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget