এক্সপ্লোর

‘নো’ বল ডাকা নিয়ে কোহলির সঙ্গে তর্কাতর্কি, মেজাজ হারিয়ে দরজা ভেঙে বিতর্কে আম্পায়ার নাইজেল লং

গত শনিবার বেঙ্গালুরুতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি-র ম্যাচে ওই ঘটনা ঘটে। উমেশ যাদবের একটি বল ‘নো’ ডাকেন আম্পায়ার নাইজেল। তাঁর সিদ্ধান্তের প্রতিবাদ করেন আরসিবি অধিনায়ক কোহলি। কারণ, উমেশ ওভারস্টেপ করেননি। এ নিয়ে নাইজেলের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয় কোহলির।

নয়াদিল্লি: আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তর্কাতর্কির পর ইনিংস ব্রেকের সময় আম্পায়ারদের রুমের দরজা ভেঙে গুরুতর বিতর্কে জড়িয়ে পড়লেন ইংরেজ আম্পায়ার নাইজেল লং। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার নাইজেলের এই অপেশাদার আচরণের জন্য তাঁকে বিসিসিআই পুরো বিষয়টি খতিয়ে দেখতে পারে। গত শনিবার বেঙ্গালুরুতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি-র ম্যাচে ওই ঘটনা ঘটে। উমেশ যাদবের একটি বল ‘নো’ ডাকেন আম্পায়ার নাইজেল। তাঁর সিদ্ধান্তের প্রতিবাদ করেন আরসিবি অধিনায়ক কোহলি। কারণ, উমেশ ওভারস্টেপ করেননি। এ নিয়ে নাইজেলের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয় কোহলির। এই ঘটনার জেরে সানরাইজার্সের ইনিংস শেষে আম্পায়ারদের রুমে দরজায় লাথি মারেন নাইজেল। বিসিবিআই-এর এক আধিকারিক বলেছেন, এই ঘটনার জেরে আইপিএলের ফাইনালের আম্পায়ার হিসেবে নাইজেলকে রাখার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। এই ঘটনা মুহূর্তের হঠকারিতা হিসেবে বিবেচনা করা যাবে কিনা, তা নিয়ে বোর্ড দ্বিধাগ্রস্ত বলে জানা গেছে। বেঙ্গালুরুতে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আর সুধাকর রাও বলেছেন, কেএসসিএ নাইজেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একইসঙ্গে জানিয়েছেন, এর ফলে যে ক্ষতি হয়েছে, তার খেসারত হিসেবে অর্থ দিয়েছেন। রাও বলেছেন, আমরা আম্পায়ার নাইজেলের সঙ্গে কথা বলিনি, ম্যাচ রেফারির সঙ্গে বলেছি। সিওএ ব্যবস্থা নেবে বলে আশাবাদী। জানা গেছে, কেএসসিএ আধিকারিকরা তাঁকে প্রশ্ন করলে নাইজেল পাঁচ হাজার টাকা দেন এবং সেই সঙ্গে রিসিপ্টেরও দাবি জানান। .

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget