এক্সপ্লোর

আইপিএল হবে ভারতেই, টুর্নামেন্ট শুরু ২৩ মার্চ

নয়াদিল্লি: আগামী আইপিএলের খেলা হবে ভারতেই। দ্বাদশ আইপিএলের সূচনা হবে আগামী ২৩ মার্চ। আজ বিসিসিআই এক বিবৃতিতে এ কথা জানাল। দেশে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ঝাঁ চকচকে টি-টোয়েন্টি লিগের খেলা এ বার আদৌ দেশের মাটিতে আয়োজিত হবে কি না, তা নিয়ে ক্রিকেটমহলে দেখা দিয়েছিল সংশয়। মঙ্গলবার যাবতীয় জল্পনার অবসান হল। এদিন বোর্ডের প্রশাসকদের কমিটি টুর্নামেন্টের স্থান ও ক্রীড়াসূচি নির্ধারণ নিয়ে আলোচনায় বসেছিলেন। বৈঠকে ছিলেন কমিটির চেয়ারম্যান বিনোদ রাই ও মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজিও। বৈঠকে স্থির হয়েছে যে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি ২০ লিগের দ্বাদশ সংস্করণের খেলা অনুষ্ঠিত হবে ভারতেই। বিসিসিআই-এর বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংস্থা ও কর্তৃপক্ষগুলির সঙ্গে প্রাথমিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী আইপিএলের খেলা হবে ভারতেই। আইপিএল ২০১৯-এর খেলা ২৩ মার্চ শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিস্তারিত ক্রীড়াসূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে। বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলের ক্রীড়াসূচি ঘোষণার আগে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। মার্চ মাসে আইপিএলের খেলা শেষবার হয়েছিল ২০১০-এ। তারপর থেকে প্রতিবারই এপ্রিলের মাঝামাঝি টুর্নামেন্ট শুরু হয়।শেষ হয় মে মাসের শেষের দিকে। চলতি বছরের ৩০ মে থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। সে কথা মাথায় রেখে আইপিএলের সময় এগিয়ে আনা হচ্ছে। বোর্ডের সংবিধান অনুযায়ী, ভারতের কোনও আন্তর্জাতিক খেলা ও আইপিএলের মধ্যে অন্তত ১৫ দিনের ব্যবধান থাকতে হবে। সাধারণ নির্বাচনের কারণে দুবার আইপিএল ভারতের বাইরে অনুষ্টিত হয়েছিল। ২০০৯-এ টুর্নামেন্টের পুরো খেলাই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-তে কয়েকটি খেলা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli : মরশুম শুরুর আগে বেঙ্গালুুরু পৌঁছলেন 'কিং', কোহলিকে দেখতে ভোররাতেই বিমানবন্দরে হুড়োহুড়ি
মরশুম শুরুর আগে বেঙ্গালুুরু পৌঁছলেন 'কিং', কোহলিকে দেখতে ভোররাতেই বিমানবন্দরে হুড়োহুড়ি
IPL 2026: যুদ্ধের রেশ আইপিএলে! সেরা অস্ত্রকে নিয়ে দুশ্চিন্তায় কেকেআর, প্রথম ম্য়াচে খেলবেন নারাইন?
যুদ্ধের রেশ আইপিএলে! সেরা অস্ত্রকে নিয়ে দুশ্চিন্তায় কেকেআর, প্রথম ম্য়াচে খেলবেন নারাইন?
Jasprit Bumrah: তিন ফর্ম্যাটে দুরন্ত, বুমরার অনবদ্য বিশ্বকাপের জেরেই বার্ষিক চুক্তিতে বদল ঘটাচ্ছে বিসিসিআই?
তিন ফর্ম্যাটে দুরন্ত, বুমরার অনবদ্য বিশ্বকাপের জেরেই বার্ষিক চুক্তিতে বদল ঘটাচ্ছে বিসিসিআই?
PSL 2026: যুদ্ধআবহে পাকিস্তানে সফর করতে নারাজ অস্ট্রেলিয়ান তারকারা! বাতিল হচ্ছে পিএসএল?
যুদ্ধআবহে পাকিস্তানে সফর করতে নারাজ অস্ট্রেলিয়ান তারকারা! বাতিল হচ্ছে পিএসএল?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
Embed widget